Home / উৎসব ও সংস্কৃতি / ‘সংস্কৃতি ছাড়া জঙ্গি ও সাম্প্রদায়িক উপদ্রব থেকে মুক্তি সম্ভব নয়’
rashed+khan+menon+minister+bengal+mbd-1

‘সংস্কৃতি ছাড়া জঙ্গি ও সাম্প্রদায়িক উপদ্রব থেকে মুক্তি সম্ভব নয়’

মাস্টারি বিডি ডটকম
সিলেট । ০৫ মার্চ ২০১৭ । ২১ ফাল্গুন ১৪২৩

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, জঙ্গিবাদ, উগ্রবাদ ও সাম্প্রদায়িকতা থেকে মুক্ত হতে হলে সংস্কৃতি চর্চার বিকল্প নেই। এক কথায়, সংস্কৃতি ছাড়া এসব উপদ্রব থেকে মুক্তি সম্ভব নয়।

শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরীর আবুল মাল আবদুল মুহিত কমপ্লেক্সে বেঙ্গল সাংস্কৃতিক উৎসবের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেনন এসব কথা বলেন। সংবাদ বাসস-এর।

রাশেদ খান মেনন বলেন, সংস্কৃতি মানে বাঁচা, দারুণভাবে বাঁচা। দেশের সংস্কৃতিতে সিলেটের অবদান অনেক বেশি। মনিপুরী, খাসিয়াসহ অনেক আদিবাসী গোষ্ঠির বসবাস এই অঞ্চলের সংস্কৃতিতে বৈচিত্র্য এনেছে। এখানে হাসন রাজা, রাধারমন, শাহ আব্দুল করিমসহ অনেক মরমী সাধক জন্ম নিয়েছেন।

rashed+khan+menon+minister+bengal+mbd

বেঙ্গল সাংস্কৃতিক উৎসব আয়োজনের জন্য বেঙ্গল ফাউন্ডেশনের প্রশংসা করে তিনি বলেন, দেশের বিভিন্ন বিভাগে এ ধরনের আয়োজন করা উচিত। এতো বড় পরিসরে না হলেও ছোট পরিসরে জেলা-উপজেলা পর্যায়ে এ আয়োজন করা যায়।

মেনন বলেন, আজকে এই আয়োজন শেষ হচ্ছে। তবে এই বিদায় চিরবিদায় নয়। আগামীতে আরো উজ্জ্বলভাবে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হবে।

সমাপনী অনুষ্ঠানে বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু, সিলেটের বিভাগীয় কমিশনার নজমুনারা খানম, শিক্ষাবিদ অধ্যাপক ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম, চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও গোল্ডেন হারভেস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাজীব সামদানি বক্তব্য দেন।

সমাপনী পর্বের আনুষ্ঠানিকতা শেষে হাছন রাজা মঞ্চে শুরু হয় শেষ দিনের সাংস্কৃতিক আয়োজন। মধ্যরাত পর্যন্ত দর্শকপ্রিয় এই গানের আসর চলে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 2

কারাগারে ঈদ ১৬১ ভিআইপির

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস পবিত্র ঈদুল আজহায় এবার কারাগারে ঈদ উদযাপন করবেন ক্ষমতাচ্যুত আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.