Home / ফটো গ্যালারি / লুপ্ত প্রায় মৎস্যকথা
fish+sarputi+mbd

লুপ্ত প্রায় মৎস্যকথা

fish+mbd-5

মাস্টারি বিডি । জাকারিয়া তুষার
ফিচার । ২৬ ফেব্রুয়ারি ২০১৯ । ১৪ ফাল্গুন ১৪২৫

সময়ের বিবর্তনে কিছু কিছু জিনিস হারিয়ে যায়। সেটি পশু-পাখি থেকে শুরু করে গাছপালা দ্রব্যসামগ্রী এমনকি ভাষা সংস্কৃতি শিল্প-সাহিত্য পর্যন্ত এই লুপ্ত হবার হাত থেকে রক্ষা পায় না। দেশি মিঠা পানি স্বাদুপানির মাছের কথাই যদি বলি। এই মাছগুলো এক সময় প্রচুর পরিমাণে পাওয়া যেতো। দেশি এ মাছগুলো অত্যন্ত সুস্বাদু।

fish+mbd-3

দুঃখজনক হলেও সত্যি, দেশে স্বাদুপানির ৬৪টি প্রজাতির মাছ বিলুপ্ত হওয়ার পথে। তবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়াধীন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে বিলুপ্তপ্রায় মৎস্য প্রজাতির উপর ধারাবাহিক গবেষণা পরিচালনা করে বিলুপ্তপ্রায় ১৭টি মাছ যথা- বাটা, সরপুটি, ভাঙ্গান, কালিবাউশ, গণিয়া, মহাশোল, পাবদা, গুলশা, শিং, মাগুর, ভেদা, গুজি, আইড়, চিতল, ফলি,

fish+mbd-4

কুচিয়া এবং ট্যাংরা মাছের প্রজনন ও চাষ বিষয়ক প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। ফলে বাজারে দেশীয় বিলুপ্তপ্রায় মাছের প্রাপ্যতা সাম্প্রতিককালে বৃদ্ধি পেয়েছে এবং এসব মাছের ক্রয়মূল্য ভোক্তাদের নাগালের মধ্যে আছে।
প্রসঙ্গত, মিঠা পানি ও সামুদ্রিক মৎস্য প্রজাতির সুরক্ষায় বর্তমানে ১৮টি উন্নয়ন প্রকল্প চলছে।

fish+mbd-2

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 544

আগামী একবছর কী করবেন খলিলুর রহমান

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র …

Leave a Reply

Your email address will not be published.