Home / প্রকৃতি / লাল হলুদের রাধাচূড়া
radhachura+mbd

লাল হলুদের রাধাচূড়া

radhachura+mbd-8

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ফিচার । ০৮ মার্চ ২০১৯ । ২৪ ফাল্গুন ১৪২৫

কৃষ্ণচূড়া আমাদের একটা ফুল আছে, খুবই সেরা, খুবই জনপ্রিয়, ফাগুন মাসের আগুন রাঙা, বসন্তের রঙিন সৌন্দর্য । সেই সাথে আছে রাধা চূড়া ফুলও… কিন্তু দুইটা ফুল দেখতে হুবহু একই রকম হওয়াতে আমরা খুব সহজেই একে আলাদা করতে পারি না… কিন্তু সামান্য লক্ষ্য করলেই কিন্তু এদেরকে সনাক্ত করা খুব সহজ হয়…।

radhachura+mbd-7

রাধাচূড়া ফুলের গাছ ছোট আকারের হয়, আর রং হয় হলুদ, লাল… অনেক সময় একই গাছে লাল হলুদ দুই রঙের ফুলই দেখা যায়… অন্য দিকে কৃষ্ণচূড়া ফুলের গাছ অনেক বড় আকারের হয়… ফুলের রংটাও হয় টকটকে লাল, আর এক সাথে সমস্ত গাছে অনেক ফুল আসে… রাধাচূড়া গাছে ফুল আসে অনেক কম।

radhachura+mbd-6

খানিক হলুদ খানিক লাল…

কৃষ্ণচূড়ার মত দেখতে হলেও হলুদ-লাল মিশ্রণের এই ফুলটির নাম রাধাচূড়া। রাধাচূড়ার আরও অনেক নামের মাঝে রত্নগণ্ডি, সিদ্ধেশ্বর, গুলেটুর নামগুলো বেশি শোনা যায়। Peacock Flower বা Red Bird of Paradise নামে পরিচিত এই ফুলটির বৈজ্ঞানিক নাম Caesalpinia pulcherrima। স্বভাবে ক্রিস গেইলের মত এই গাছটির আদি নিবাসও ঐ একই দেশে, ওয়েস্ট-ইন্ডিস। যদিও ভারত উপমহাদেশের সর্বত্র দেখা যায় গাছটি।

radhachura+mbd-5

বাগানে এবং রাস্তার ধারে শোভাবর্ধনের জন্য গাছটি লাগানো হয় থাকে।

গাছটির পাতা, ফুল, ছাল মূল সব অংশেই ঔষধিগুণ বিদ্যমান। তবে গর্ভাবস্থায় কোন রোগেই এই গাছের কোন অংশই ব্যবহার করা উচিৎ নয়।

radhachura+mbd-3

অন্যরা অর্শে, ফোঁড়ায়, বমিতে, পুরাতন জ্বরে, ক্রিমিতে মুত্রাঘাতে, অনিয়মিত ঋতুস্রাবের এই গাছের ব্যবহার হয়ে থাকে।

radhachura+mbd-4

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 4 2026 1222

শিশু টিকার অর্থ আত্মসাতের অভিযোগ: ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

ঢাকা, সোমবার ১৩ এপ্রিল ২০২৬মাসস হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, …

Leave a Reply

Your email address will not be published.