Home / জাতীয় / রাষ্ট্রপতি আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন
presidenthelthckupmbd

রাষ্ট্রপতি আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৬ ডিসেম্বর ২০১৬ । ২২ অগ্রহায়ণ ১৪২৩

রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিক্যাল চেক-আপ করাতে ৬ দিনের জন্য মঙ্গলবার সকালে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট আজ সকাল সাড়ে ১০ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সংবাদ বাসস-এর।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বাংলাদেশ কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানরা এবং সংশ্লিষ্ট উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

আগামী ১১ ডিসেম্বর রাষ্ট্রপতি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.