মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ২৩ অক্টোবর ২০১৭ । ০৮ কার্তিক ১৪২৪
মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফেরত নিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ কথা জানিয়েছেন সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
রোববার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সুষমা স্বরাজকে উদ্ধৃত করে সাংবাদিকদের এ কথা জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। তিনি জানান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, সুষমা স্বরাজ তার ভাষায় বিপুলসংখ্যক শরণার্থীকে বাংলাদেশের বোঝা হিসেবেও আখ্যায়িত করেন এবং বলেন, বাংলাদেশ কতদিন এই ভার বহন করবে? এর স্থায়ী সমাধান অবশ্যই করতে হবে।
এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য রাখাইনের আর্থ-সামাজিক উন্নয়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার ওপরও জোর দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
সৌজন্য সাক্ষাতের সময় পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামনিয়ম জয়শংকর এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা উপস্থিত ছিলেন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম