Home / আন্তর্জাতিক / টাইটানিকে বসে লেখা শেষ চিঠি
1cfc3b9f7bdfdf8e226069124e45b0ec4df30ef2

টাইটানিকে বসে লেখা শেষ চিঠি

মাস্টারি বিডি ডটকম । শেখ নজরুল
ঢাকা । ২৩ অক্টোবর ২০১৭ । ০৮ কার্তিক ১৪২৪

f592dc30a8396a23eca7428bd4e2a33e
টাইটানিকে বসে লেখা সর্বশেষ চিঠিটি রেকর্ড দামে নিলাম হয়েছে। জাহাজটি ডুবে যাওয়ার আগে লেখা ওই চিঠিটি সম্প্রতি ব্রিটিশ এক নাগরিক এক লাখ ২৬ হাজার ডলারে কিনে নিয়েছেন। ওই ব্যক্তি টেলিফোনে নিলামে অংশ নিয়েছিলেন। নিলামকারী অ্যান্ড্রু অ্যালড্রিজ বলছেন, নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্রিটিশ ক্রেতা ইতিহাসের সাক্ষী এমন জিনিস সংগ্রহে রাখেন। ১৯১২ সালের ১৩ এপ্রিল জাহাজটি ডুবে যাওয়ার আগের দিন, টাইটানিকের যাত্রী আমেরিকান ব্যবসায়ী অস্কার হলভারসন ওই চিঠিটি লিখেছিলেন তার মাকে। হলভারসন ও তার স্ত্রী ম্যারি সাউদাম্পটন থেকে টাইটানিকে উঠেছিলেন তাদের বাড়ি নিউইয়র্কে যাওয়ার জন্য।

চিঠিতে হলভারসন তার মাকে টাইটানিক ও এর যাত্রীদের কিছু বর্ণনা দিয়েছেন। তিনি লেখেন, ‘জাহাজটা বিশাল বড় ও দেখতে রাজকীয় হোটেলের মতো। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি জন জ্যাকব অ্যাস্টর ও তার স্ত্রীও রয়েছেন আমাদের সঙ্গে। কোটিপতি হলেও তিনি দেখতে আর দশটা সাধারণ মানুষের মতোই। ডেকের বাইরে তিনি আমাদের সঙ্গে বসে আছেন।
টাইটানিক ডুবে যাওয়ায় যে ১৫শ’ মানুষের মৃত্যু হয়, তাদের মধ্যে হলভারসনও ছিলেন। এ ছাড়াও সেদিন ধনকুবের জ্যাকব অ্যাস্টর ও তার স্ত্রীও মারা যান। তবে ম্যারি হলভারসন বেঁচে গিয়েছিলেন। অস্কার হলভারসনের মৃতদেহ উদ্ধারের পর তার জামার পকেটে চিঠিটি পাওয়া যায়। টাইটানিকের নোট পেপারে লেখা চিঠিটি উত্তর আটলান্টিকের পানিতে ডুবে থাকলেও ভালো অবস্থাতেই ছিল। চিঠির মধ্যে এখনও পানির চিহ্ন রয়েছে। পরে হলভারসনের ওই চিঠি তার মায়ের কাছে পৌঁছে দেওয়া হয়।
নিলামকারী অ্যালড্রিজ বলছেন, সম্ভবত এটাই জাহাজের কোনো যাত্রীর লেখা একমাত্র চিঠি, যেটি তার মৃত্যুর কারণে পোস্ট না করা হলেও প্রাপকের কাছে ঠিকই পৌঁছেছে।
সূত্র: বিবিসি/সমকাল

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

25 6 25 66

পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা বিনিয়োগকারীদের পরবর্তী এশীয় …

Leave a Reply

Your email address will not be published.