Home / অর্থনীতি / বৈশাখি শাড়ি বুননের ধুম পড়েছে
boishakhi+shari+mbd

বৈশাখি শাড়ি বুননের ধুম পড়েছে

boishakhi+shari+mbd-5

মাস্টারি বিডি । জাকারিয়া তুষার
প্রতিবেদন । ঢাকা । ১১ এপ্রিল ২০১৯ । ২৮ চৈত্র ১৪২৫

বাঙালির প্রাণের উৎসব শুভ নববর্ষবরণ সমাসন্ন। বৈশাখি আনন্দে মেতে উঠবে বাঙালি। রঙে রূপে বৈচিত্র্যে সেজে উঠবে বাংলাদেশ। বাঙালি নারীর চির আরাধ্য রঙিন শাড়ি। শাড়িতে, চুড়িতে, দুলে, কাঁচা ফুলে, ঝুমকায়, মালায়, আরো কতো জড়োয়া জরি রঙে সেজে উঠবে আমাদের নারীগণ বাঙালিপনায়। এই বৈশাখি উৎসবে নতুন শাড়ি কেনার ধুম পড়বে। আর এই উৎসবকে কেন্দ্র করে বাজার জমে উঠেছে এরইমধ্যে।

boishakhi+shari+mbd-2

বৈশাখি শাড়ি বুননে ব্যস্ত সময় কাটাচ্ছেন টাঙ্গাইল তাঁতপল্লীর তাঁতীরা।
পয়লা বৈশাখ উপলক্ষ্যে এ বছর শাড়ি শিল্পে নতুন বৈচিত্র্য সংযোজনে তাঁতশিল্প বাজারে এনেছে হাইব্রিড নামক লাল সাদা সংমিশ্রণের অপরূপ সৌন্দর্যের শাড়ি।

boishakhi+shari+mbd-3

এ বছর টাঙ্গাইল জেলার নলশোঁধা, পাথরাইল, নলুয়া, বড়টিয়া, চিনাখোলা, মঙ্গলহোড়, করটিয়া, এনায়েতপুর, কালিহাতী উপজেলার বল্লা, রামপুরসহ প্রায় সব তাঁত পল্লীতেই বৈশাখী কাপড় বুননের কাজ ব্যাপকভাবে চলছে।

boishakhi+shari+mbd-4

এ শিল্পে শুধু পুরুষরাই নয়, বাড়ির মহিলারাও এ কাজে যথেষ্ট শ্রম দিচ্ছে। কেউ সুতা ছিটায় উঠানোর কাজে, কেউ সুতা পাড়ি করার কাজে, আবার কেউ সুতা নাটাইয়ে উঠানোর কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। বৈশাখের আগমন মুহূর্তে তাঁত পল্লীগুলোতে কাপড় তৈরির ভীষণ ব্যস্ততায় মহিলারাও পুরুষের পাশাপাশি কাজ করে যাচ্ছেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

5 9 2026 11

সবুজের বুকে নবান্নের সুবাস

শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ । মাসস মেঘ ছুঁয়ে থাকা সবুজ পাহাড়ের বুকজুড়ে …

Leave a Reply

Your email address will not be published.