Home / খেলা / বাংলাদেশের যুবা ক্রিকেটাররা পাকিস্তানের মুখোমুখি
yova+cricket+16+mbd

বাংলাদেশের যুবা ক্রিকেটাররা পাকিস্তানের মুখোমুখি

মাস্টারি বিডি ডটকম ।
স্পোর্টস ডেস্ক । ১৬ নভেম্বর ২০১৭ । ০২ অগ্রহায়ণ ১৪২৪

যুব এশিয়া কাপের সেমিফাইনালে আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভালে টুর্নামেন্টের প্রথম সেমিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। খবর বাসস-এর।

‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনাল খেলতে নামবে বাংলাদেশ। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ২ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মালয়েশিয়াকে ২৬২ রানের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ। এরপর গ্রুপে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী ভারতকে ৮ উইকেটে হারের লজ্জা দেয় বাংলাদেশের যুবারা। বাংলাদেশের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ভারত। গ্রুপ পর্বে তিন খেলায় অংশ নিয়ে ৬ পয়েন্ট পায় বাংলাদেশের যুবারা।
‘এ’ গ্রুপ থেকে বাংলাদেশ চ্যাম্পিয়ন হলেও, ‘বি’ গ্রুপ থেকে রানার্স-আপ হয় পাকিস্তান। ঐ গ্রুপে ৩ খেলায় ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে টেবিলের দ্বিতীয়স্থান পায় পাকিস্তান। ঐ গ্রুপে ৩ খেলায় ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে শীর্ষে থেকে সেমিতে উঠে আফগানিস্তান।

আগামী ১৭ নভেম্বর সেমিতে আফগানদের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের রানার্স-আপ নেপাল।
সেমিতে পাকিস্তানকে হারাতে পারলে আগামী ১৯ নভেম্বর কিনরারা একাডেমি ওভাল মাঠে শিরোপার জন্য মাঠে নামবে বাংলাদেশ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.