Home / প্রধানমন্ত্রী / প্রধানমন্ত্রীর তহবিলে ২০ প্রতিষ্ঠানের অনুদান
pm+fund+mbd

প্রধানমন্ত্রীর তহবিলে ২০ প্রতিষ্ঠানের অনুদান

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ১৮ জানুয়ারি ২০১৮ । ০৫ মাঘ ১৪২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ত্রাণ ও কল্যাণ তহবিলে ২০ সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গের কাছ থেকে অনুদানের অর্থ এবং অনুদান হিসেবে প্রদত্ত কম্বল গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার দুপুরে তাঁর তেজগাঁওস্থ কার্যালয়ে ৪ কোটি ২৫ লাখ টাকা অনুদানের চেক এবং ৫ হাজার পিস কম্বল গ্রহণ করেন। খবর বাসস-এর।

pm+fund+mbd-2

অনুদানের চেক প্রদানকারীরা হচ্ছেন- মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি), ইউএনডিপি’র কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জি, ফরেন অফিস স্পাউজ এসোসিয়েশন (এফওএসএ), বাংলাদেশ প্রেট্রোলিয়াম ট্যান্কার্স ওউনার্স এসোসিয়েশন, হোসাফ গ্রুপ,এইচটিএমএস লিমিটেড, শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ, হামদর্দ ল্যাবরেটরিজ, বাংলাদেশ টয় মার্চেন্ট ম্যানুফ্যাকচারিং এসোসিয়েশন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই এসোসিয়েশন, সুরাইয়া ইন্টারন্যাশনাল ট্রেড কোম্পানী, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন, সানি ডেল স্কুল এবং গুলশান জগার্স সোসাইটি।

মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান এবং প্রেস সচিব ইহসানুল করিম এ সময় উপস্থিত ছিলেন।

পরে, বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সভাপতি এবং জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মাদ মোজাফ্ফর হোসেন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৫ হাজার পিস কম্বল প্রদান করেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 5 26 8

প্রাথমিক থেকে শুরু করে উচ্চতর পর্যায় পর্যন্ত আমাদের শিক্ষা কারিকুলাম ঢেলে সাজানো এখন সময়ের দাবি

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী  হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আজ সকাল …

Leave a Reply

Your email address will not be published.