মাস্টারি বিডি ডটকম
চুয়াডাঙ্গা । ১০ সেপ্টেম্বর ২০১৭ । ২৬ ভাদ্র ১৪২৪
পরিবেশের ভারসাম্য রক্ষায় জেলায় একযোগে ৭ লাখ ৫০ হাজার ফলজ , বনজ, ঔষধি ও তালগাছ রোপণ করা হয়েছে।
শনিবার দুপুরে জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ ও পুলিশ সুপার নিজাম উদ্দিন একই সাথে চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকর চন্দ্র ইউনিয়নে ও চুয়াডাঙ্গা পৌরসভার বেলগাছিতে এ বৃক্ষ রোপণের উদ্বোধন করেন। বৃক্ষরোপনের এবারের স্লোগান ছিল, ‘সবুজ চুয়াডাঙ্গা- সমৃদ্ধ বাংলাদেশ’। সংবাদ বাসস-এর।
জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পরিষদ, চার উপজেলা পরিষদ, চার পৌরসভা, সকল ইউনিয়ন পরিষদ, কৃষি বিভাগ এবং বনবিভাগের যৌথ উদ্যোগে শনিবার দুপুর ১২ টায় জেলায় এক যোগে ৫ লাখ ২৫ হাজার ফলজ, বনজ, ঔষধি গাছের চারা এবং ২ লাখ ২৫ হাজার তালবীজ রোপণ করা হয়েছে।
গাছগুলো রোপণ করা হয়েছে রাস্তার ধারে, সরকারি খাস জমিতে, স্কুল-কলেজ-মসজিদ প্রাঙ্গণে, সকল সরকারি অফিসে ও কমিউনিটি ক্লিনিকে। এছাড়া স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের ও আগ্রহী জনগণের বাড়িতে এবং অন্যান্য ফাঁকা স্থানে গাছ রোপন করা হয়।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম