Home / জাতীয় / ‘নায়করাজ রাজ্জাক : জীবন ও কর্ম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
Razzak+hiro+mbd

‘নায়করাজ রাজ্জাক : জীবন ও কর্ম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৭ জানুয়ারি ২০১৭ । ০৪ মাঘ ১৪২৩

দেশের কিংবদন্তী অভিনেতা নায়ক রাজ রাজ্জাক। পাইওনিয়ার এ অভিনেতা স্বাধীনতাত্তোর বাংলাদেশের চলচ্চিত্র শিল্প বিকাশে যুগান্তকারী ভূমিকা রেখেছেন।

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের উদ্যোগে রোববার বিকেলে রাজধানীর শাহবাগে সংস্থার প্রজেকশন হলে ‘নায়করাজ রাজ্জাক : জীবন ও কর্ম’ শীর্ষক গবেষণার ওপর এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

Razzak+hiro+mbd-in-4

সেমিনারে সাংবাদিক, গবেষক ও কণ্ঠশিল্পী ইসমত জেরিন স্মিতা তার গবেষণাকর্ম উপস্থাপন করেন।

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সেমিনারে আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফর্মমেন্স স্টাডিজের অধ্যাপক ও অভিনেতা রহমত আলী, প্রবীণ চলচ্চিত্র পরিচালক রহিম নওয়াজ, সাংবাদিক, গবেষক ও লেখক চিন্ময় মুৎসুদ্দী।

সেমিনারে গবেষণা তত্ত্বাবধায়ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. রশিদ হারুন বক্তব্য রাখেন।

Razzak+hiro+mbd-in-2

মুক্ত আলোচনায় অন্যান্যের মধ্যে বিশিষ্ট অভিনেত্রী অঞ্জনা রহমান, চলচ্চিত্র গবেষক ও লেখক অনুপম হায়াত ও মাহমুদা চৌধুরী বক্তব্য রাখেন।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.