Home / জাতীয় / ‘বিশ্বের ৩২ কোটি বাঙালি দর্শকের জন্য ভালো মানের চলচ্চিত্র নির্মাণের আহ্বান’
cenecomplex+mbd-f

‘বিশ্বের ৩২ কোটি বাঙালি দর্শকের জন্য ভালো মানের চলচ্চিত্র নির্মাণের আহ্বান’

তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় নতুন বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে সিনেপ্লেক্স রাখার শর্ত সংযোজনসহ চলচ্চিত্র নীতিমালা প্রণয়নের সুপারিশ…

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৬ জানুয়ারি ২০১৭ । ০৩ মাঘ ১৪২৩

তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় নতুন বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে সিনেপ্লেক্স রাখার শর্ত সংযোজনসহ চলচ্চিত্র নীতিমালা প্রণয়নের সুপারিশ করা হয়েছে।

এছাড়াও সভায় বিদ্যমান সিনেমা হলগুলোকে ডিজিটাল সিনেমা হলে রূপান্তরের করার সুপারিশ করা হয়।

রোববার কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।

সভায় কমিটির সদস্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সিমিন হোসেন রিমি ও সুকুমার রঞ্জন ঘোষ অংশগ্রহণ করেন। সংবাদ বাসস-এর।

সভায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এর ভাষানটেক জমির চার পাশে অতিদ্রুত নিরাপত্তা বেষ্টনী তৈরির সুপারিশ করা হয়। এ ছাড়া অধিগ্রহণকৃত জমিতে বাণিজ্যিক ভিত্তিতে বহুতল ভবন নির্মাণ করে আয়বর্ধক কর্মসূচি গ্রহণের সুপারিশ করা হয়।

cenecomplex+mbd-in-2
কমিটি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এর সক্ষমতা বৃদ্ধির সুপারিশ করে। সভায় প্রেক্ষাগৃহ ও প্রযুক্তি সমস্যার সমাধান করা গেলে বাংলাদেশ থেকেও বিশ্বমানের চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শন সম্ভব হবে মর্মে অভিমত প্রকাশ করা হয়।

কমিটি আন্তর্জাতিক পরিমন্ডলে প্রতিযোগিতায় টিকে থাকতে মানসম্মত চলচ্চিত্র নির্মাণের প্রতি গুরুত্বারোপ করে। কমিটি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এর সম্মুখে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণসহ সেখানে সপিং মল, রেস্টুরেন্ট, স্যুটিং স্পট এবং সিনেপ্লেক্স সংযোজন করার সুপারিশ করে।

সভায় বিশ্বের ৩২ কোটি বাঙ্গালী দর্শকের জন্য ভালো মানের চলচ্চিত্র নির্মাণের জন্য এ খাতে সরকারের পাশাপাশি বেসরকারি বিনিয়োগ বাড়ানোর জন্য উদ্যোক্তাদের প্রতি আহবান জানানো হয়।

সভায় জানানো হয় বাংলাদেশে ইতিমধ্যে চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট চালু হয়েছে। এখানে অধ্যয়ন করা শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের জন্য ভালো সিনেমা তৈরিতে অবদান রাখবে।

সভায় তথ্য সচিব মরতুজা আহমদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.