Home / আরও / দেশের কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহ
tapmatra+mbd

দেশের কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহ

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২২ মে ২০১৭ । ০৮ জৈষ্ঠ্য ১৪২৪

দেশের কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ অবস্থা আরও চারদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ আফতাব উদ্দিন সংবাদমাধ্যমকে জানান, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

রাজশাহী, ঈশ্বরদী, পাবনা ও মাইজদীকোর্ট অঞ্চলসহ কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তিনি জানান, আবহাওয়ার এ অবস্থায় আগামী দু’তিনদিন বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ও খুলনায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস।
আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার এক পূর্বাভাসে এ কথা বলা হয়।
এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুস্ক থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

পরবর্তী ৭২ ঘন্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোন পরিবর্তন নেই।

আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫ টা ১৩ মিনিটে এবং আজ সূর্যাস্ত হয়েছে সন্ধ্যা ৬ টা ৩৭ মিনিটে।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 12 25 1

ঢাকার তাপমাত্রা কিছুটা বাড়বে

ঢাকা, সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫ মাসস রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সন্ধ্যার মধ্যে ৩ ডিগ্রি সেলসিয়াস …

Leave a Reply

Your email address will not be published.