Home / ফটো গ্যালারি / জাতির জনককে নিয়ে তারুণ্যের গান
bangabandhu+mbd

জাতির জনককে নিয়ে তারুণ্যের গান

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন । ১৫ আগস্ট ২০১৮ । ৩১ শ্রাবণ ১৪২৫

১৫ আগস্ট বাঙালি জাতির জন্য একটি মহাসংকটের দিন। এই দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। নিঃসন্দেহে মানব সভ্যতার ইতিহাসে অন্যতম ঘৃণিত ও নৃশংস হত্যাকাণ্ডের একটি দিন ১৫ আগস্ট। মুক্তিযুদ্ধের পরাজিত ঘাতক চক্র বাংলাদেশের স্থপতিকে সপরিবারে হত্যার মধ্যদিয়ে দেশের স্বাধীনতার ওপর মারাত্মক এক আঘাত করতে চেয়েছিল। যদিও শেষ পর্যন্ত শত্রুদের বিনাশ হয়েছে। এদেশের মাটিতে তাদের ঠাঁই হয়নি। আজকের এই দিনটি ঘিরে মহান পিতাকে গানে গানে স্মরণ করেছেন বেশ কয়েকজন সংগীতশিল্পী।

fahmida+samina+music+mbd-5

‘পিতার রক্তে’ শীর্ষক গানটিতে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী। গানটি লিখেছেন সুজন হাজং। সুর করেছেন যাদু রিছিল। আর সংগীতায়োজন- সুমন কল্যাণ।

গানের কথাগুলো হচ্ছে এমন- ‘পিতার রক্তে রঞ্জিত এই বাংলাকে ভালোবাসি।/ তার রেখে যাওয়া এই বাংলার বুকে বারবার ফিরে আসি।’

‘বজ্রকণ্ঠের নায়ক’ শিরোনামের গানটি রচিত হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে নিয়ে। এটি একটি মিশ্র অ্যালবাম।

‘বজ্রকণ্ঠের নায়ক’ অ্যালবামের ১০টি গানই লিখেছেন আসমা টগর।
অ্যালবামটি প্রকাশিত হয়েছে অগ্নিবীণা থেকে।

priyanka+gop+mbd

এর গানগুলোতে কণ্ঠ দিয়েছেন- প্রিয়াঙ্কা গোপ, অপু সরকার, ইউসুফ আহমেদ খান, আবু বকর সিদ্দিক, বন্দনা চক্রবর্তী ও প্রিয়াঙ্কা বিশ্বাস। গানগুলোর সঙ্গীতায়োজন
করেছেন সুজেয় শ্যাম।

‘হয়নি তখন শেষ ভোরের আজান, গাইছিল পাখি সকালের গান’ শিরোনামের গানটি গেয়েছেন সংগীতশিল্পী শফিক তুহিন। কথা যৌথভাবে লিখেছেন আবু সায়েম চৌধুরী ও শফিক তুহিন। এটি জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ১৪ আগস্ট ইউটিউবে প্রকাশিত হয়েছে।

shahid+artist+mbd

‘বঙ্গবন্ধুর সৈনিক’ গানটি গেয়েছেন দূরবীন ব্যান্ডের শহিদ। ফয়সাল রাব্বিকীনের কথায় এর সুর ও সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। সিডি চয়েসের ব্যানারে গানটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।
জনপ্রিয় সঙ্গীতশিল্পী সৈয়দ শহীদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই গানটি করা। কারণ আজকের স্বাধীন বাংলাদেশের পেছনে তার অবদানই সবচাইতে বেশি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 9 26 11144

আমরা অবকাঠামো, কৃষি, জীবিকা ও জলবায়ু তথ্যকে আলাদা বিষয় হিসেবে দেখছি না। এগুলো পরস্পরের সঙ্গে যুক্ত’: বেলাল হোসেন

 রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ । মাসস জলবায়ু সহনশীলতা বাড়ানো ও গ্রামীণ জীবিকা …

Leave a Reply

Your email address will not be published.