Home / ফটো গ্যালারি / পাঁচ আঙুলে একটু ম্যাসাজ করেই দেখুন কী অভাবনীয় ফল!
finger+mbd-3

পাঁচ আঙুলে একটু ম্যাসাজ করেই দেখুন কী অভাবনীয় ফল!

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন । ১৫ আগস্ট ২০১৮ । ৩১ শ্রাবণ ১৪২৫

আমরা সবাই রোগমুক্ত সুস্থ শরীর চেয়ে থাকি। কিন্তু এ চাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আমাদের হাতের পাঁচটি আঙুল। চিকিৎসকরা বলছেন, এই আঙুলগুলো শরীরের বিভিন্ন অঙ্গের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। তাই আঙুল ম্যাসাজ করলে শরীরের বিভিন্ন অংশের উপকার হয়। শুধু স্বাস্থ্য সমস্যা নয়, আবেগ নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই আঙুল।

বিশেষজ্ঞ গবেষণায় দেখা গেছে, প্রতিটি আঙুল স্নায়ুর সঙ্গে যুক্ত থাকায়, নিয়মিত ম্যাসাজ পরোক্ষভাবে শরীরের বিভিন্ন অঙ্গকে ভালোভাবে কাজ করতে সাহায্য করে। নিয়মিত আঙুল ম্যাসাজে মাথাব্যথা, চাপ, ঝিমুনি, দুর্বলতা এবং অন্য যে কোনো স্বাস্থ্য সমস্যার সমাধান হয়। তাই স্বাস্থ্য সুরক্ষায় দৈনিক পাঁচ মিনিট করে আঙুল ম্যাসাজ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

finger+mbd

কোন আঙুল ম্যাসাজে কোন রোগ থেকে মুক্তি মিলবে আসুন তা জেনে নেয়া যাক-
বৃদ্ধাঙ্গুলী ম্যাসাজে মাথাব্যথা ও উদ্বেগ কমায়। বৃদ্ধাঙ্গুলের সঙ্গে প্লীহা ও পাকস্থলীর যোগসূত্র থাকায় এই আঙুল ম্যাসাজে উদ্বেগ এবং চাপ কমে যায়। মেজাজ যদি খুব খারাপ হয় এবং যদি অনেক ক্লান্ত বোধ হয় তাহলে বৃদ্ধাঙ্গুলী ৫ মিনিট ম্যাসাজ করতে হবে। সঙ্গে সঙ্গেই উপকার পাওয়া যাবে।

তর্জনী ম্যাসাজে মাংসপেশী, কিডনি এবং ভয় দূর হয়। মানসিক স্বাস্থ্য বিশেষ করে ভয়, দ্বন্দ্ব এবং অস্বস্তি- এই বিষয়গুলোর সঙ্গে হাতের তর্জনী জড়িত। যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, তর্জনী কিডনির স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কযুক্ত। কাজেই যদি আপনি মাংসপেশীতে ব্যথা অনুভব করেন তাহলে তর্জনী ম্যাসাজ করুন।

finger+mbd-4

ম্যাসাজ করতে হবে মধ্যমা। এতে রাগ এবং ক্লান্তি দূর হবে। এই আঙুলের ম্যাসাজে নেতিবাচক আবেগ কমে যাওয়ার পাশাপাশি যকৃৎ হয়ে ওঠে আরও স্বাস্থ্যবান।

অনামিকা ম্যাসাজে বদহজম এবং উদ্বিগ্নতা দূর করে। অনামিকা আঙুল ম্যাসাজে বদহজম প্রক্রিয়ার উন্নতি ঘটে। একই সঙ্গে অস্থির চিত্তকে শান্ত রাখতে ভূমিকা রাখে অনামিকা। তবে এই আঙুল ম্যাসাজের সময় লম্বা শ্বাস নিলে ভালো ফল পাওয়া যায়।

finger+mbd-2

কনিষ্ঠা ম্যাসেজ করলে স্নায়ুর দুর্বলতা কাটিয়ে এবং অনিশ্চয়তা কাটিয়ে মনকে শান্ত রাখা যায়। এই আঙুলের ম্যাসাজে একজন ব্যক্তির আত্মবিশ্বাসের উন্নতি ঘটে। এটি শরীরে শিথিলতার ভাব এনে দিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

হাতের তালুও কিন্তু গুরুত্বপূর্ণ। হাতের তালুতে ম্যাসাজ করলে ডায়রিয়া এবং কোষ্ঠ্যকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তবে হাতের তালু হোক কিংবা আঙুল, ম্যাসাজের সময় অবশ্যই ঠিকভাবে শ্বাস নিতে হবে। তাহলেই ভালো ফল পাওয়া যাবে। -সংগৃহীত।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 444444

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন …

Leave a Reply

Your email address will not be published.