Home / জাতীয় / জনপ্রিয় গীতিকার কবির বকুলের অবস্থা সংকটাপন্ন
kabirbakulmbd-f

জনপ্রিয় গীতিকার কবির বকুলের অবস্থা সংকটাপন্ন

মাস্টারি বিডি ডটকম
ঢাকা। ১৮ ডিসেম্বর ২০১৬ । ০৪ পৌষ ১৪২৩

বিশিষ্ট গীতিকার ও সাংবাদিক কবির বকুল নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন। চিকিৎসকরা বলেছেন, তাঁর অবস্থা সংকটাপন্ন। তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনে লাইফ সাপোর্ট দেওয়া হতে পারে।

শনিবার রাতে এই গীতিকারের শারীরিক অবস্থার অবনতি হলে রাত সোয়া ১০ টায় তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। শুরু থেকেই ডাক্তাররা তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখেছেন।

নিউমোনিয়া ও শ্বাসকষ্টে ভুগছেন তিনি। রক্তক্ষরণজনিত সমস্যাও আছে বলে জানা গেছে। এ দম্পতির সংসারে দুই কন্যা (প্রেরণা ও প্রতীক্ষা) ও এক পুত্রসন্তান (প্রচ্ছদ)। তারা সবার কাছে দোয়া চেয়েছেন।

kabirbakulfamylimbd

চিকিৎসকরা জানান, বর্তমানে সাত লিটার পরিমাণ অক্সিজেন দেওয়া হচ্ছে। পাশাপাশি দেওয়া হচ্ছে উচ্চ মাত্রার ওষুধ।

এর আগে হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কবির বকুল। দৈনিক প্রথম আলোর সাবেক বিনোদন সাংবাদিক সেরা গিতীকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। দেশের শিল্প অঙ্গনে তার প্রচুর ভক্ত ও শুভানুধ্যায়ী রয়েছেন।

কবির বকুল ১৯৯৩ সালে দৈনিক ভোরের কাগজে যোগ দেন। ১৯৯৮ সালে প্রতিষ্ঠাকালীন সময় থেকে তিনি প্রথম আলোতে কর্মরত ছিলেন। পরে বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙ্গায় যোগ দেন তিনি। ২০১৫ সালের ১ জুন আবার প্রথম আলোয় ফিরে আসেন। তিনি ১৯৯৪ সালে অগ্নি সন্তান চলচ্চিত্রে প্রথম গান লেখেন। এ গানের জন্য বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির পুরস্কার শ্রেষ্ঠ গীতিকারের মনোনয়ন পেয়েছিলেন।

কবির বকুল ১৯৮৬ সাল থেকে কবিতা, গান লেখালেখির সঙ্গে জড়িত। প্রথম গান ছিল ‘কাল সারা রাত তোমারই কাকন যেন মনে মনে রিনিঝিনি বেজেছে’ যার গায়ক ছিলেন শিল্পী আইয়ুব বাচ্চু। এখন পর্যন্ত তিনি আট শতাধিক ছায়াছবির গান লিখেছেন এবং সবমিলিয়ে তার গানের সংখ্যা পাঁচ হাজারের বেশি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 6 25 2222

ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি ও বৈশ্বিক সংকটের মধ্যেই বাজেট প্রণয়ন করেছি : প্রধানমন্ত্রী

সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫আষাঢ় ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে …

Leave a Reply

Your email address will not be published.