Home / প্রবাস / ইতালিতে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন
romevictorydaymbd

ইতালিতে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন

মাস্টারি বিডি ডটকম
ঢাকা। ১৮ ডিসেম্বর ২০১৬ । ০৪ পৌষ ১৪২৩

মহান বিজয় দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালন করেছে বাংলাদেশ দূতাবাস ইতালি।

১৬ ডিসেম্বর (শুক্রবার) জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিবছরের মতো উদযাপন করা হয়।

আলোচনা সভায় বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবহান শিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সর্বইউরোপ আওয়ামী লীগের সহ-সভাপতি কে এম লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জি এম কিবরিয়া, ইতালি আওয়ামী লীগের সভাপতি মো. ইদ্রিস ফরাজী।

এ সময় আরো উপস্থিত ছিলেন- ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, মুক্তিযোদ্ধা-সাংবাদিক লুৎফর রহমান, আওয়ামী লীগ নেতা হেনরী ডি কস্তা, ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি হাবীব চৌধুরী, জাহাঙ্গীর ফরাজী, জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, আফতাব বেপারী, আবু তাহের, সাংগঠনিক সম্পাদক সরদার লুৎফর রহমান, জামান মোক্তার, প্রচার সম্পাদক মান্নান মাতবর প্রমুখ।

আলোচনা সভায় জাতির জনক বঙ্গবন্ধুসহ নিহত বাংলার বীর সন্তানদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার যুদ্ধাপরাধীদের বিচার করে বাংলাদেশকে কলঙ্কমুক্ত করছে। এখন একাত্তরের অপরাধীদেরকে যারা রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছে, তাদেরও বিচার করতে হবে। যুদ্ধাপরাধীদের দল ও তাদের অনুসারীদের বয়কট করতে সব দলের প্রতি আহ্বান জানান নেতারা।

প্রবাসী আওয়ামী লীগ নেতারা বলেন, বঙ্গবন্ধু এই দেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন। আর তার কন্যা শেখ হাসিনার হাত ধরে আসছে অর্থনৈতিক মুক্তি। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সম্ভব সব কিছু করার প্রত্যয়ও জানান প্রবাসী আওয়ামী লীগ নেতারা।-সংগৃহীত

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

farjana+bangali+uk+mbd

কমনওয়েলথ যুব পরিষদের নির্বাচনে প্রথম বাংলাদেশী নারী

মাস্টারি বিডি ডটকম । ঢাকা । ১৫ এপ্রিল ২০১৮ । ০২ বৈশাখ ১৪২৪ এ মাসের …

Leave a Reply

Your email address will not be published.