Home / জাতীয় / ছিঃ ছিঃ কী লজ্জা!!
dhjhgkjhl20180609104608

ছিঃ ছিঃ কী লজ্জা!!

মাস্টারি বিডি । বাঁধন
বিশেষ । ০৪ অক্টোবর ২০১৮ । ১৯ আশ্বিন ১৪২৫

মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির সম্মানসূচক নাগরিকত্ব বাতিল করেছে কানাডা । মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে জোরালো নেতৃত্ব দেওয়ার স্বীকৃতি হিসেবে ২০০৭ সালে কানাডার হাউস অব কমন্স সু চিকে এ সম্মানসূচক নাগরিকত্ব দিয়েছিল।

মিয়ানমারের রাখাইনে সন্ত্রাসবিরোধী অভিযানের নামে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর গণহত্যা, ধর্ষণ, নির্যাতনের ঘটনায় নিশ্চুপ ভূমিকা পালন ও ক্ষেত্রবিশেষে মৌন সমর্থনের জন্য অং সান সু চির সম্মানসূচক নাগরিকত্ব বাতিল করেছে কানাডা।

সু চিই হলেন বিশ্বের প্রথম ব্যক্তি, যার সম্মানসূচক নাগরিকত্ব বাতিল করল কানাডা। এর আগে গত ২৭ সেপ্টেম্বর সু চির সম্মানসূচক নাগরিকত্ব্ব প্রত্যাহারের বিষয়ে কানাডার পার্লামেন্টের নিম্নকক্ষে ভোট হয়। সেখানে দেশটির আইনপ্রণেতারা সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেন। অবশেষে মঙ্গলবার কানাডা সরকার সরকারিভাবে এ ঘোষণা দেয়।

সু চি ছাড়াও দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা, তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা, পাকিস্তানের নারী শিক্ষা অধিকার কর্মী মালালা ইউসুফজাইসহ আরও পাঁচজন এ সম্মানসূচক নাগরিকত্ব পান।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

30 2026 333

পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ । মাসস আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি …

Leave a Reply

Your email address will not be published.