Home / অর্থনীতি / চীনের ওপর শুল্ক বেড়ে ১০৪ শতাংশ, কার্যকর বুধবার থেকেই : যুক্তরাষ্ট্র
trump-chn

চীনের ওপর শুল্ক বেড়ে ১০৪ শতাংশ, কার্যকর বুধবার থেকেই : যুক্তরাষ্ট্র

ঢাকা, বুধবার ০৯ এপ্রিল ২০২৫ মাসসtrmp_xii

বিশ্বব্যাপী পারস্পরিক শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসনের এ সিদ্ধান্তে টালমাতাল বিশ্ব বাণিজ্য।

অনেক দেশ যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে ক্ষুব্ধ। এদের মধ্যে চীন কড়া পদক্ষেপ নেয়। যুক্তরাষ্ট্রের পণ্যে আরোপ করে পাল্টা শুল্ক। বিষয়টি ভালোভাবে নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চীনের পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প হুঁশিয়ারি দেন। চীনকে সিদ্ধান্ত প্রত্যাহারের তাগিদ দেন। নয়তো ‘শাস্তি’ হিসেবে আরও ৫০ শতাংশ শুল্কারোপের ঘোষণা দেন।

ট্রাম্পের হুঁশিয়ারি আমলে নেয়নি চীন। প্রত্যাহার করা হয়নি যুক্তরাষ্ট্রের পর পারস্পরিক হারে আরোপিত শুল্ক। এতে হুঁশিয়ারি বাস্তবায়নের আদেশ জারি করেছেন ট্রাম্প। অর্থাৎ চীনের ওপর আরও ৫০ শতাংশ শুল্ক বাড়িয়ে ১০৪ শতাংশ আরোপ করা হয়েছে। সেটি বাস্তবায়ন হবে বুধবার (৯ এপ্রিল) থেকেই। খবর রয়টার্স ও আনাদোলু এজেন্সির।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট মঙ্গলবার সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন,বুধবার থেকে চীনের উপর ১০৪% শুল্ক কার্যকর হবে।

কালবেলা

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …