Home / খেলা / গেইলের ব্যাটিং নৈপুণ্যের কাছে ম্লান ধোনির দুর্দান্ত ইনিংস
Chris+Gayle+mbd-2

গেইলের ব্যাটিং নৈপুণ্যের কাছে ম্লান ধোনির দুর্দান্ত ইনিংস

মাস্টারি বিডি ডটকম ।
স্পোর্টস ডেস্ক । ১৭ এপ্রিল ২০১৮ । ০৪ বৈশাখ ১৪২৪

প্রথম দু’ম্যাচ সুযোগ না পেলেও তৃতীয় ম্যাচে সুযোগ পেয়েই নিজের ব্যাটিং নৈপুণ্য দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) টি-২০ ক্রিকেটের এগারতম আসরে কিংস ইলেভেন পাঞ্জাবকে দ্বিতীয় জয়ের স্বাদ দিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। নিজেদের তৃতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৪ রানে হারিয়েছে পাঞ্জাব। ৪৪ বলে অপরাজিত ৭৯ রানের ইনিংস খেলেও দলকে হারের লজ্জা থেকে রক্ষা করতে পারেননি চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তৃতীয় ম্যাচে এসে এবারের আসরে প্রথম হারের স্বাদ পেল চেন্নাই।

Chris+Gayle+mbd-6

প্রতিপক্ষের মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নেয় চেন্নাই। ব্যাট হাতে নেমেই ঝড় তুলেন পাঞ্জাবের দুই ওপেনার লোকেশ রাহুল ও গেইল। ৪৮ বলে উদ্বোধনী জুটিতে ৯৬ রান যোগ করেন তারা। এরমধ্যে ৩৭ রান অবদান ছিলো রাহুলের। তবে ২২ বলে হাফ-সেঞ্চুরি করেন গেইল। শেষ পর্যন্ত ৭টি চার ও ৪টি ছক্কায় ৩৩ বলে ৬৩ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি।

New Zealand v West Indies: Quarter Final - 2015 ICC Cricket World Cup

তার বিদায়ের পর মায়ানক আগারওয়ালের ১৯ বলে ৩০, করুন নায়ারের ১৭ বলে ২৯ ও যুবরাজ সিং-এর ১৩ বলে ২০ রানের সুবাদে ২০ ওভারে ৭ উইকেটে ১৯৭ রান করে পাঞ্জাব। চেন্নাইয়ের পক্ষে শারদুল ঠাকুর ও ইমরান তাহির ২টি করে উইকেট নেন।

Mohali: Kings XI Punjab Co-owner Preity Zinta and player Chris Gayle celebrate after winning an IPL 2018 match against Delhi Daredevils at Punjab Cricket Association IS Bindra Stadium in Mohali on April 8, 2018. (Photo: Surjeet Yadav/IANS)
জয়ের জন্য ১৯৮ রানের লক্ষ্য পেয়ে ৫৬ রানে ৩ উইকেট হারিয়ে বসে চেন্নাই। তবে পঞ্চম উইকেটে আম্বাতি রাইদু ও ধোনি ৫৭ রানের জুটি গড়ে চেন্নাইয়ে খেলায় ফেরান। রাইদু ৪৯ রানে ফিরে গেলেও দলের হাল ধরে রাখেন ধোনি। তবে শেষ ৩ ওভারে জয়ের জন্য ৫৫ রান প্রয়োজন পড়ে চেন্নাইয়ের।

Chris+Gayle+mbd-4

নিজের সেরাটা দিয়ে সর্বোচ্চ চেষ্টাই করেছিলেন ধোনি। কিন্তু শেষ পর্যন্ত দলকে আর জেতাতে পারেননি তিনি। তাই ২০ ওভারে ৫ উইকেটে ১৯৩ রান পর্যন্ত করতে পারে চেন্নাই। ৬টি চার ও ৫টি ছক্কায় ৪৪ বলে অপরাজিত ৭৯ রান করেন ধোনি। পাঞ্জাবের অস্ট্রেলিয়া এন্ড্রু তাই ২ উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন পাঞ্জাবের গেইল। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 26 144

বাংলাদেশি সব সাংবাদিকের মিডিয়া অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি

ঢাকা, মঙ্গলবার ২৭ জানুয়ারি ২০২৬ মাসস আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া …

Leave a Reply

Your email address will not be published.