Home / অর্থনীতি / বৈশাখ হালখাতা থেকে ৪০৩ কোটি টাকার কর আহরণ
nbr+build+mbd

বৈশাখ হালখাতা থেকে ৪০৩ কোটি টাকার কর আহরণ

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ১৭ এপ্রিল ২০১৮ । ০৪ বৈশাখ ১৪২৪

এবারের রাজস্ব হালখাতা ও বৈশাখ উৎসব থেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৪০৩ কোটি ১৬ লাখ টাকার আয়কর আহরণ করেছে।

করদাতাদের সাথে সুসম্পর্ক তৈরি এবং বকেয়া রাজস্ব আহরণে রোববার দ্বিতীয়বারের মতো সারাদেশে আয়কর ও ভ্যাট অফিসে রাজস্ব হালখাতা ও বৈশাখ উৎসবের আয়োজন করে এনবিআর। এতে করদাতাদের অভূতপূর্ব সাড়া মিলেছে।

এনবিআরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন সংবাদমাধ্যমকে জানান, এবারের রাজস্ব হালখাতা ও বৈশাখ উৎসবে বিপুল সংখ্যক করদাতা অংশগ্রহণ করেছে। তাদের কাছ থেকে ৪০৩ কোটি ১৬ লাখ টাকার আয়কর পাওয়া গেছে।

দেশব্যাপী বিভিন্ন করাঞ্চল এবং ভ্যাট অফিসে আলাদাভাবে রাজস্ব হালখাতা ও বৈশাখ উৎসবের আয়োজন করা হয়। গ্রাম-বাংলার ঐতিহ্য মাটির হাঁড়ি, পাতিল, কলা গাছ, কুলো, হাতপাখা, মুখোশ, খড়ের গেট আর নানা রঙের দেয়াল কার্টুনে সাজানো হয় করাঞ্চল, ভ্যাট কমিশনারেট ও ভ্যাট অফিস। প্রতিটি করাঞ্চল ও ভ্যাট অফিসে করদাতারা উৎসবমুখর পরিবেশে রাজস্ব পরিশোধ করেন। বকেয়া কর প্রদানের পর করদাতাদের উপহার হিসেবে বই প্রদান করা হয়। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.