Home / অপরাধ / গাজীপুরে স্কুলছাত্রীকে নির্যাতন : ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
repestudentmbd

গাজীপুরে স্কুলছাত্রীকে নির্যাতন : ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

মাস্টারি বিডি ডটকম
গাজীপুর । ১৮ নভেম্বর ২০১৬ । ০৪ অগ্রহায়ণ ১৪২৩

নবম শ্রেণীর ছাত্রীকে পাশবিক নির্যাতনের দায়ে গাজীপুরের একটি আদালত বৃহস্পতিবার এক নারীসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।

বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ জাহেদ মনসুর এ রায় ঘোষণা করেন।

ওই ছাত্রীর বাড়ি টাঙ্গাইল সদরের তারাবাড়ি গ্রামে।

যাবজ্জীন কারাদণ্ড প্রাপ্তরা হলেন- বিথী আক্তার ওরফে ইভা (২২), এসএম নূরুজ্জামান ওরফে গেদা (৪৫), মো. হারুন অর রশীদ ওরফে হারুন (৩১), মো. শাহজাহান আলী ওরফে শাহজাহান ও মনিরুজ্জামান ওরফে মনি। সংবাদ বাসস-এর।

রায়ে সাজাপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ডের নির্দেশ দেয়া হয়েছে।

গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি মো. ফজলুল কাদের জানান, ২০১২ সালের ৬ ডিসেম্বর আসামি বিথী আক্তার ইভা তার মামাত বোনের বিয়েতে বান্ধবীকে (ভিকটিম) নিয়ে যায়। পূর্বপরিকল্পনা অনুযায়ী বিথী ভিকটিমকে আসামিদের হাতে তুলে দেয়। টাঙ্গাইল জেলার কালিহাতি থানার আউশনারা বোকরেবাইদ গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে আসামি এসএম নুরুজ্জামান গেদার বাড়িতে ভিকটিমকে আটকে রেখে তারা চার দিনব্যাপী পালাক্রমে ধর্ষণ করে।

এ ঘটনায় ভিকটিমের ভাই ২০১২ সালের ৩১ ডিসেম্বর টাঙ্গাইলের মধুপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা মধুপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান সহায়তাকারী বিথী ও চার ধর্ষকের বিরুদ্ধে ২০১৩ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

তিনি জানান, মামলাটি টাঙ্গাইলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল। পরে এ মামলায় বিচারক বিব্রতবোধ করায় হাইকোর্টের নির্দেশে ২০১৪ সালের ১ ডিসেম্বর মামলাটি গাজীপুর আদালতে পাঠানো হয়। মামলায় ১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার এ রায় ঘোষণা করা হয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

31 8 2026 00

প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ । মাসস ঢাকা মহানগরীর পরিবেশ উন্নয়নে স্বল্প, মধ্য …

Leave a Reply

Your email address will not be published.