Home / আন্তর্জাতিক / খোলা আকাশ দেখলো ১২ কিশোর ও তাদের ফুটবল কোচ
thai+footballboyes+mbd-4

খোলা আকাশ দেখলো ১২ কিশোর ও তাদের ফুটবল কোচ

thai+footballboyes+mbd-5

মাস্টারি বিডি
আন্তর্জাতিক । ১০ জুলাই ২০১৮ । ২৬ আষাঢ় ১৪২৫

দীর্ঘ ১৮ দিন পর আজ থাইল্যান্ডের একটি গুহায় আটকে পড়া ১২ কিশোর ও তাদের ফুটবল কোচকে উদ্ধার করা হয়েছে।

থাই নেভি সীলস এক ফেসবুক পোস্টে মঙ্গলবার সন্ধ্যায় এ খবর জানায়।
তিন দিনের এক কষ্টকর মিশন শেষে আজ তাদের উদ্ধার করা হলো।

thai+footballboyes+mbd-6

নেভি সীলস-এর পোস্টে বলা হয়, ‘ওয়াইল্ড বোরস’ নামের ফুটবল টিমের ১২ কিশোরের সবাইকেই উদ্ধার করা হয়েছে। পোস্টে বলা হয়, ১২ কিশোরের সবাই নিরাপদ রয়েছে।
পোস্টে আরো বলা হয়, নেভি সীলের চারজন ডুবরী এখনো উঠে আসেননি। এদের মধ্যে একজন ডাক্তার।

thai+footballboyes+mbd

নজিরবিহীন এই উদ্ধার অভিযানের তৃতীয় দিনে সন্ধ্যায় শেষ পাঁচ কিশোরকে নিয়ে সীল সদস্য ও আন্তর্জাতিক ডুবুরিরা উঠে আসেন।

এই কিশোররা গত ২৩ জুন থাইল্যান্ডের থাম লুয়াং গুহা কমপ্লেক্সে নেমে আটকা পড়ে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.