Home / অর্থনীতি / কৃষকের হাসিমুখ : রাজশাহীর মাঠে-মাঠে এখন আমন কাটার ধুম
0067

কৃষকের হাসিমুখ : রাজশাহীর মাঠে-মাঠে এখন আমন কাটার ধুম

মাস্টারি বিডি ডটকম
ঢাকা ।। ১৮ নভেম্বর ২০১৬ ।। ০৪ অগ্রহায়ণ ১৪২৩

রাজশাহীর মাঠে-মাঠে এখন আমন কাটার ধুম পড়েছে। ভাল ফলনের পাশাপাশি দাম ভাল পাওয়ায় আমন চাষিরা খুশি। ইতিমধ্যে রাজশাহীতে চাষিরা আমন ধান ঘরে তুলতে শরু করেছেন। এবার আমনের উৎপাদন ভাল হওয়ায় এবং বাজারে নতুন ধানের দাম ভাল থাকায় চাষিরা খুশি।
সুত্র জানায়, চলতি আমন মৌসুমের শুর্বতে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় হতাশায় পড়েছিলেন চাষিরা। যাদের সেচ সুবিধা ছিল তারা সেচ দিয়ে চারা রোপন শুর্ব করেছিলেন। পরবর্তীতে দফায় দফায় বৃষ্টি হওয়ায় চাষিরা পুরোপুরি নেমে পড়েন চারা রোপনে। ধানের দাম ভালো থাকায় শেষ পর্যন্ত রাজশাহীতে লৰমাত্রা ছাড়িয়ে গেছে আমন আবাদ। অতি বর্ষণজণিত জলাবদ্ধতায় বিভিন্ন উপজেলায় আমন আবাদের কিছুটা ক্ষতি হয়েছে। তাছাড়া কয়েকটি উপজেলায় আমন ৰেতে পোকার আক্রমন দেখা গেছে বলে জানা গেছে। চাষিরা বলছেন মৌসুমের শেষের দিকে দফায় দফায় বৃষ্টি হওয়ায় বরেন্দ্র এলাকার চাষিদের আমন ক্ষেতে আর সেচ দিতে হয়নি। আর আবহাওয়া অনুকুলে থাকায় একদিকে খরচ যেমন কমেছে, অন্যদিকে ধানের উৎপাদনও ভাল হয়েছে। তাছাড়া হাটগুলোতে নতুন ধানের দাম গতবার কম থাকলেও এবার ভাল থাকায় চাষিরা খুশি।

রাজশাহী কৃষি সমপ্রসারন অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে রাজশাহীতে আমন চাষের লৰমাত্রা ধরা হয়েছিল ৬৮ হাজার ৫১৫ হেক্টর। আবাদ হয়েছে ৬৯ হাজার ৮’শ হেক্টরে। গত বছর এখানে আমনের আবাদ হয়েছিল ৭২ হাজার ১০ হেক্টরে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 444444

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন …

Leave a Reply

Your email address will not be published.