Home / জাতীয় / সশস্ত্র বাহিনী দিবসে নৌবাহিনীর জাহাজ পরিদর্শনের জন্য উন্মুক্ত
nevyshipopenmbd

সশস্ত্র বাহিনী দিবসে নৌবাহিনীর জাহাজ পরিদর্শনের জন্য উন্মুক্ত

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৮ নভেম্বর ২০১৬ । ০৪ অগ্রহায়ণ ১৪২৩

‘সশস্ত্র বাহিনী দিবস-২০১৬’ উদযাপন উপলক্ষে আগামী ২১ নভেম্বর (সোমবার) ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, খুলনা, মংলা, বরিশাল ও চাঁদপুরে নৌবাহিনীর জাহাজসমূহ সর্বসাধারণের পরিদর্শনের জন্য দুপুর ২ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত উন্মুক্ত রাখা হবে। খবর বাসস-এর।

উল্লেখিত অঞ্চলের জাহাজগুলোর মধ্যে ঢাকা অঞ্চলের জাহাজ থাকবে ঢাকার সদরঘাটে। তেমনি- নারায়ণগঞ্জের জাহাজ বিআইডব্লিউটিএ জেটি মাতলা ঘাট নারায়ণগঞ্জ, চট্টগ্রামের জাহাজ নেভাল জেটি নিউমুরিং চট্টগ্রাম, খুলনার জাহাজ বিআইডব্লিউটিএ রকেট ঘাট খুলনা, মংলার জাহাজ দিগরাজ নেভাল বার্থ মংলা, বরিশালের জাহাজ বিআইডব্লিউটিএ জেটি বরিশাল ও চাঁদপুরের জাহাজ বিআইডব্লিউটিএ ঘাট, চাঁদপুরে থাকবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 2026 9090003

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) তীব্র সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি …

Leave a Reply

Your email address will not be published.