Home / বিনোদন / নাটক / ‘কিডন্যাপড’
Tisha+irfan+mbd

‘কিডন্যাপড’

মাস্টারি বিডি | শাহানা তৃণা
বিনোদন | ঢাকা | ০৯ আগস্ট ২০১৯ | ২৫ শ্রাবণ ১৪২৬

ঈদের বিশেষ নাটক ‘কিডন্যাপড’। শাহনেওয়াজ রিপনের রচনা ও পরিচালনায় নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা এবং ইরফান সাজ্জাদ।

গল্পটি এরকম, সুপার শপ থেকে বের হয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন জনপ্রিয় অভিনেত্রী তিশা। কিছুক্ষণের মধ্যে একটি ছোট গাড়ি এসে তুলে নিয়ে যায় তাকে। গাড়িতে বসার পরপরই ঘুমিয়ে পড়ে সে। গাড়ির চালক ছিলেন অভিনেতা ইরফান সাজ্জাদ।

Tisha+irfan+mbd-ok

ঘুম ভাঙার পর চারপাশে তাকিয়ে চমকে ওঠে তিশা! একি এই অচেনা বাসায় কী করে এলো সে! সাজানো গোছানো ফ্ল্যাট, সুনসান নীরবতা। এ ঘর ও ঘর পার হয়ে ডাইনিং রুমে গিয়ে দেখেন সাজ্জাদ ল্যাপটপ নিয়ে বসে আছেন। জানতে চায় সে এখানে কেন? সাজ্জাদ জানান, তাকে কিডন্যাপ করা হয়েছে।

ঈদের দিন রাত সাড়ে ১০ টায় নাটকটি প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 26 01

মঙ্গলের বারতায় শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

ঢাকা, মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ মাসস মঙ্গলের বারতায় উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ১৪৩৩ বঙ্গাব্দের বৈশাখী …

Leave a Reply

Your email address will not be published.