Home / অর্থনীতি / সোনালি আঁশের সুদিন ফিরছে
jute+mbd-ok-6

সোনালি আঁশের সুদিন ফিরছে

jute+mbd-ok-4

মাস্টারি বিডি | জাকারিয়া তুষার
জাতীয় | ঢাকা | ০৯ আগস্ট ২০১৯ | ২৫ শ্রাবণ ১৪২৬

নাটোর জেলায় সোনালি আঁশের দিন ফিরে আসতে শুরু করেছে। বিগত বছরগুলোতে স্বাভাবিক বৃষ্টির কারণে পাট প্রক্রিয়াজাতকরণের সুবিধা এবং পাটের বাজার দরের ঊর্ধ্বমুখিতার কারণে কৃষকরা পাট চাষে ক্রমশ: আগ্রহী হয়ে উঠেছেন।

jute+mbd-2

নাটোরে বেড়েছে পাটের আবাদি জমি এবং উৎপাদনের পরিমাণ।

jute+mbd-ok-8

জমিতে সবুজে ভরপুর পাট রাজ্যে চলছে পাট কাটা। অন্যদিকে জলাশয় ও এর পাড় সংলগ্ন স্থানগুলোতে পাট গাছ ভেজানো, পাটের আঁশ ছড়ানো, পাট শুকানো, পাটকাঠি সংগ্রহ- সব কর্মযজ্ঞই চলছে যুগপৎভাবে। সবুজ পাট গাছের রূপান্তর ঘটছে সাদা পাট আর পাটকাঠিতে।

jute+mbd-ok

রূপালি রৌদ্রকে মেঘে ঢেকে দিয়ে প্রকৃতিতে নামছে শ্রাবণধারা। প্রকৃতির সাথে সহাবস্থান করে গ্রামীণ জনপদে কৃষক এবং কৃষিশ্রমিকবৃন্দ কর্মে মুখরিত হয়েছেন পাট রাজ্যে। ইতোমধ্যে ৭০ শতাংশ পাট কাটা হয়ে গেছে এ জেলায়।

jute+mbd-ok-2

জানা যায়, জেলায় বিভিন্ন হাট-বাজারে দুই হাজার টাকা মণ দরে বা তারচেয়ে দুয়েকশ’ টাকা কম-বেশি মূল্যে পাট বিক্রি হচ্ছে।

jute+mbd-ok-7

পরিবেশ বান্ধব এবং অর্থকরী ফসল বলেই পাটের বহুমুখী ব্যবহার হচ্ছে। ফলে দেশে ও বিদেশে পাটের চাহিদা বাড়ছে।

Jute+economi+mbd-2

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.