Home / আন্তর্জাতিক / কালাজ্বর নির্মূলে প্রথম রাষ্ট্র বাংলাদেশ
1698745707.Jahid-Malek

কালাজ্বর নির্মূলে প্রথম রাষ্ট্র বাংলাদেশ

মাস্টারি সংবাদ | শান্তা ইসলাম।
বিশ্বরেকর্ড। ৩১ অক্টোবর ২০২৩ | ১৫ই কার্তিক ১৪৩০

কালাজ্বর নির্মূলে বিশ্বে প্রথম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ স্বীকৃতির সনদপত্র গ্রহণ করেন। সনদপত্রটি তুলে দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পুনম খেত্রপাল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস এ সময় উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সনদ পাওয়ার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন-

এর আগে বাংলাদেশ ফাইলেরিয়া ও পোলিও নির্মূল করে সনদ পেয়েছিল। এবার কালাজ্বর নির্মূলে বিশ্বে প্রথম হলো বাংলাদেশ। এটি একটি জাতিগত অর্জন। এ অর্জনে দেশের স্বাস্থ্যখাতসহ আমরা সবাই গর্বিত।

এই অর্জনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ পরামর্শ ও নির্দেশনার কথাও উল্লেখ করেন। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সূত্র: কালের কন্ঠ।

 

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …