Home / আন্তর্জাতিক / কামার জাভেদ বাজওয়া নয়া পাক সেনাপ্রধান
general-bajwa

কামার জাভেদ বাজওয়া নয়া পাক সেনাপ্রধান

মাস্টারি বিডি ডটকম
আন্তর্জাতিক । ২৭ নভেম্বর ২০১৬ । ১৩ অগ্রহায়ণ ১৪২৩

রাহিল শরিফের মেয়াদ শেষে পাকিস্তানে নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল কামার জাভেদ বাজওয়াকে। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ গতকাল শনিবার কামার জাভেদকে নিয়োগ দেন। পাকিস্তানের ক্ষমতাধর এই পদে কে বসতে যাচ্ছেন, তা নিয়ে সপ্তাহ খানেক ধরে বেশ জল্পনা-কল্পনা চলছিল।
লেফটেন্যান্ট জেনারেল জুবায়ের মেহমুদ হায়াতকে জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন নওয়াজ। দুজনই আগামী মঙ্গলবার দায়িত্ব গ্রহণ করবেন। ওই দিনই বর্তমান সেনাপ্রধান রাহিল শরিফ অবসরে যাবেন।
কামার জাভেদ বর্তমানে সেনাবাহিনীর প্রশিক্ষণ ও মূল্যায়ন বিভাগের মহাপরিদর্শক হিসেবে কর্মরত।
পূর্বসূরি কায়ানির মতো রাহিল শরিফের স্বাভাবিক অবসরকে সম্মানজনক হিসেবেই দেখা হচ্ছে। রাহিল তাঁর মেয়াদ বাড়াতে চেষ্টা করেননি। তাঁর অবসরে যাওয়ার বিষয়টি স্পষ্ট হয়ে যাওয়ার পর সেনা সদর থেকে প্রধানমন্ত্রী নওয়াজের কাছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের তালিকা পাঠানো হয়েছিল। তবে সেখানে কোনো সুপারিশ করা হয়নি।

কামার জাভেদ বাজওয়া একজন ফোর স্টার র‌্যাংকের আর্মি জেনারেল। বর্তমানে তিনি পাকিস্তান আর্মি হেডকোয়ার্টারের ট্রেনিং ও ডেভেলপমেন্ট বিভাগের ইন্সপেক্টর জেনারেল। লেফট্যানেন্ট কর্নেল হিসেবে জেনারেল বাজওয়া পাকিস্তানের এক্স কোরের সদস্য ছিলেন। সেখানে তিনি ছিলেন জেনারেল স্টাফ অফিসার। জেনারেল বাজওয়া নর্দার্ন এরিয়ার ফর্মেশন ডিভিশনে কমান্ডার হিসেবে কাজ করেছিলেন। কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষীবাহিনীর অংশ হয়ে ব্রিগেডিয়ার হিসেবে কাজ করেছেন বাজওয়া। কয়েক বছর আগে গিলগিট-বালতিস্তানে ফোর্স কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন তিনি। ২০১১-র আগস্টে হিলাল-ই-ইমতিয়াজ পুরস্কার দেয়া হয় তাঁকে। বালোচিস্তানের কোয়েটায় ইনফ্যান্টরি স্কুল কমান্ড্যান্ট হিসেবে কাজ করেছেন তিনি। সেখানে বহু অফিসারকে ট্রেনিং দিয়েছিলেন বাজওয়া। বালোচ রেজিমেন্টের সদস্য হওয়ায় কাশ্মীর ইস্যু তার নখদর্পণে।
মূলত এসব বিষয় বিবেচনা করেই তাকে সেনাপ্রধান করা হয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 4 2026 1222

শিশু টিকার অর্থ আত্মসাতের অভিযোগ: ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

ঢাকা, সোমবার ১৩ এপ্রিল ২০২৬মাসস হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, …

Leave a Reply

Your email address will not be published.