ইলিশশূন্য পায়রা নদী
Mastary Sangbad
সেপ্টেম্বর ১৯, ২০২৩
প্রচ্ছদ, ফিচার, ব্যবসা-বাণিজ্য, ব্যানার, ব্রেকিং নিউজ
159 Views
মাস্টারি সংবাদ | রিপন রায়
মৎস্য | ১৯ সেপ্টেম্বর ২০২৩ | ৪ আশ্বিন ১৪৩০
ভরা মৌসুমেও পায়রা নদীতে ইলিশ পাওয়া যাচ্ছে না। নদ-নদী ইলিশশূন্য হওয়ায় পরিবার-পরিজন নিয়ে চরম হতাশায় ভুগছেন জেলেরা। পায়রা (বুড়িশ্বর) নদীর পারে বসবাসরত জেলেপল্লীগুলোর সদস্যদের সঙ্গে কথা বলে নদ-নদীতে ইলিশ না পাওয়ার এমন আক্ষেপই শোনা গেছে। এদিকে নদ-নদীতে আশানুরূপ ইলিশ না পাওয়ার কারণ হিসেবে কম বৃষ্টিপাত ও জলবায়ু পরিবর্তনকেই দায়ী করেছেন মৎস্য বিভাগের কর্মকর্তারা।
জেলেরা জানান, ইলিশ শিকারের ভরা মৌসুম হলো মে মাসের মাঝামাঝি থেকে অক্টোবর মাস পর্যন্ত। এ সময় ঝাঁকে ঝাঁকে ইলিশ সাগরের লোনা পানি থেকে মিঠা পানিতে ছুটে আসে। অক্টোবর মাসে নদীতে ডিম ছাড়ে মা ইলিশ। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে তা ৩ থেকে সাড়ে ৩ ইঞ্চি পর্যন্ত হয়। এ সময় জেলেরা ‘বাধা’ কিংবা ‘বেড় জাল’ দিয়ে ছোট ইলিশ শিকার করেন। নভেম্বর থেকে মে মাস পর্যন্ত কিছু অসাধু জেলেরা ছোট ফাঁসের কারেন্ট জাল ব্যবহার করে শুধু চাপিলা শিকার করেন। এই চাপিলাই মূলত ইলিশের বাচ্চা। এ কারণে দিন দিন ইলিশের সংখ্যা কমে গিয়ে চলতি মৌসুমে শূন্যে চলে এসেছে।
তা ছাড়া জলবায়ু পরিবর্তন এবং বিভিন্ন নদ-নদীতে চর পড়ে গভীরতা কমে যাওয়ায় এখন আর নদ-নদীতে ইলিশের বিচরণ তেমন নেই বললেই চলে। নদ-নদী ইলিশূন্য হয়ে পড়ায় অনেক জেলে এখন ডাঙায় নোঙর করে রেখেছেন তাদের মাছ ধরা নৌকাগুলো। এমন দৃশ্য প্রায়ই চোখে পড়ে পায়রা (বুড়িশ্বর) নদীসংলগ্ন বিভিন্ন খালে।
সুত্র: কালের কণ্ঠ
২০২৩-০৯-১৯