Home / বিনোদন / নাটক / ইন্দুবালা আসছে
indubala+mbd+mbd

ইন্দুবালা আসছে

মাস্টারি বিডি । তুষার
বিনোদন বিভাগ । ১০ ডিসেম্বর ২০১৮ । ২৬ অগ্রহায়ণ ১৪২৫

তেরো পর্বের ওয়েব সিরিজ ইন্দুবালা আসছে খুব শিগগিরি। এরইমধ্যে এ ওয়েব সিরিজের ডাবিং শেষ হয়েছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা সাদিকা পারভীন পপি ‘ইন্দুবালা’ ওয়েব সিরিজের নামভূমিকায় অভিনয় করেছেন। তবে এবারই প্রথম নন্দিত এই অভিনেত্রী কোনো ওয়েব সিরিজে অভিনয় করলেন। ‘ইন্দুবালা’র গল্প লিখেছেন অনন্য মামুন। পপি ছাড়াও এতে অভিনয় করেছেন- তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, আঁচল, এ বি এম সুমন, ইমতুসহ আরও অনেকে।

popy+indubala+mbd-2

এ প্রসঙ্গে পপি বলেন, ওয়েব সিরিজটির গল্প, নির্মাণশৈলী দর্শকের কাছে ভীষণ ভালোলাগবে। কারণ মামুন অনেক কষ্ট করে অনেক আন্তরিকতা নিয়ে এই ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন। এটা তার জন্যও একটি নতুন চ্যালেঞ্জ। আর এর নাম ভূমিকায় আমিও চেষ্টা করেছি আমার সর্বোচ্চটুকু দিয়ে অভিনয় করতে। আমি খুব আশাবাদী কাজটি নিয়ে।’

popy+actress+mbd-8

অনন্য মামুন নির্দেশিত এই ওয়েবসিরিজটি শিগগিরই ইনোভেটিভি মিডিয়ার অ্যাবস ‘সিনেস্পট’-এ প্রচার শুরু হবে।

প্রসঙ্গত, ‘ইন্দুবালা’ ওয়েব সিরিজের শুটিং হয়েছে ঢাকা এবং কলকাতার মনোরম সব লোকেশনে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

8 10 26112

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ । মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি …

Leave a Reply

Your email address will not be published.