মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন বিভাগ । ১০ ডিসেম্বর ২০১৮ । ২৬ অগ্রহায়ণ ১৪২৫
বন্দরনগরী চট্টগ্রামে শিল্পকলা একাডেমিতে ‘আলোকচিত্রে মঞ্চালোক’ শীর্ষক চিত্র প্রদর্শনী চলছে।
প্রদর্শনীটির আয়োজন করেছে সুস্থ সাংস্কৃতিক চর্চা এবং গবেষণা সহযোগী প্রতিষ্ঠান ‘স্কেচ গ্যালারি’। ৭ ডিসেম্বর থেকে শুরু হয় প্রদর্শনী । চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

স্বাধীনতাত্তোর চট্টগ্রামে মঞ্চস্থ বিভিন্ন নাটকের দলের ১৫০টি নাটকের বিভিন্ন শিল্পীদের ধারণ করা ২৫০টি আলোকচিত্র এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। প্রদর্শনীতে চট্টগ্রামের গত পাঁচচল্লিশ বছরের নাটকের ইতিহাস উঠে এসেছে।
স্কেচ গ্যালালির কর্মকর্তা শাহরিয়ার হান্নান সংবাদমাধ্যমকে জানান, মঞ্চ জীবন্ত মাধ্যম। একটি মঞ্চ প্রযোজনা একাধিকবার মঞ্চস্থ হলেও প্রতি রজনীতে উপস্থিত দর্শকরা যে অভিজ্ঞতা লাভ করেন তা অন্যান্য মাধ্যমের মতো স্মৃতিতে ছাড়া ধরে রাখা সম্ভব নয়। আলোকচিত্র নান্দনিক মাধ্যমগুলোর মধ্যে অন্যতম। মঞ্চের নান্দনিকতা আলোকচিত্রে ধরা পড়লে তা দর্শককে মঞ্চের প্রতি আকৃষ্ট করতে সহায়ক ভূমিকা রাখতে পারে।

চলমান মঞ্চ প্রযোজনা সময়ের প্রয়োজনে বন্ধ হয়ে গেলেও দর্শক স্মৃতিতে প্রযোজনা ও প্রযোজনার মান সম্পর্কে একটি ধারণা লাভ করতে পারেন। ছবিগুলোতে চট্টগ্রামের নাটকের সাড়ে চার দশকের ইতিাসের অংশ উঠে এসেছে বলে তিনি অভিমত রাখেন।
প্রদর্শনী প্রতিদিন দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম