Home / আন্তর্জাতিক / অতঃপর প্রসন্ন কবিয়াল বব ডিলান
bobdylanmbd-f

অতঃপর প্রসন্ন কবিয়াল বব ডিলান

মাস্টারি বিডি ডটকম
ওয়াশিংটন । ৩০ অক্টোবর ২০১৬ । ১৫ কার্তিক ১৪২৩

অতঃপর প্রসন্ন মার্কিন গায়ক ও সঙ্গীত রচয়িতা বব ডিলান। সাহিত্যে নোবেল পুরস্কারে তার নাম ঘোষণার পর থেকে তিনি ছিলেন লাপাত্তা।

শেষ পর্যন্ত নিরবতা ভেঙ্গে তিনি বলেছেন, নোবেল পুরস্কার তাকে বাকরুদ্ধ করেছে।

নোবেল ফাউন্ডেশনের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

ফাউন্ডেশন জানায়, ডিসেম্বরে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিখ্যাত এ গায়ক উপস্থিত থাকবেন কিনা সে ব্যাপারে ফাউন্ডেশন কোন সিদ্ধান্তের কথা এখনই জানাতে পারছে না।
তবে ডিলান যুক্তরাজ্যের একটি সংবাদপত্রকে একাধিকবার বলেছেন, সম্ভব হলে তিনি নিজের হাতে এই পুরস্কার নেবেন।

মার্কিন সঙ্গীতে কাব্যময় ধারার স্রষ্টা হিসেবে গত ১৩ অক্টোবর নোবেল কমিটি তাকে এই পুরস্কার দেয়ার ঘোষণা দেয়।

এদিকে পুরস্কার ঘোষণার পর বব ডিলানের নীরবতায় ছড়িয়েছিল নানা গুঞ্জন। এমন কি গুঞ্জন ছড়িয়েছিল যে, সম্ভবত নোবেল পুরস্কারটি গ্রহণ করছেন না বব ডিলান!

bobdelanmbd-inগত সপ্তাহে সুইডিশ একাডেমির এক সদস্য নোবেল পুরস্কার পাওয়ার বিষয়ে কোন প্রতিক্রিয়া না জানিয়ে একেবারে নীরব থাকায় ডিলানকে দাম্ভিক হিসেবে উল্লেখ করেন।
কিন্তু শুক্রবার নোবেল ফাউন্ডেশন জানায়, ডিলান সুইডিশ একাডেমির স্থায়ী সেক্রেটারি সারা ড্যানিউসের সঙ্গে কথা বলেছেন। এ সময় তিনি বলেন, নোবেল পুরস্কার পাওয়ার খবরে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন। তাকে এ সম্মান দেয়ায় তিনি তার কৃতজ্ঞতাও প্রকাশ করেন। এমন কি তিনি বলেন যে, সম্ভব হলে তিনি নিজের হাতে এই পুরস্কার গ্রহণ করবেন।

এদিকে যুক্তরাজ‌্যের দৈনিক টেলিগ্রাফ জানিয়েছে, সম্ভব হলে ডিলান নিজের হাতেই পুরস্কার নেবেন বলে এক সাক্ষাৎকারে তাদের জানিয়েছেন।

ওই সাক্ষাৎকারে নিজের নোবেল পুরস্কার প্রাপ্তিকে ‘আশ্চর্যজনক- অবিশ্বাস্য’ বলেও মন্তব্য করেন আমেরিকান এই গানের কবি।

তিনি বলেন, এটা বিশ্বাস করা কঠিন। কে এমন স্বপ্ন দেখতে পারে?

‘আমেরিকার সংগীত ঐতিহ‌্যে নতুন কাব‌্যিক মূর্চ্ছনা সৃষ্টির’ জন‌্য ৭৫ বছর বয়সী রক, ফোক, ফোক-রক, আরবান ফোকের এই কিংবদন্তি কবিয়ালকে এবার সাহিত‌্যে পুরস্কারের জন‌্য বেছে নেয় নোবেল কমিটি।

তবে এক্ষেত্রে প্রথার বিপরীতে হেঁটেছে এবার নোবেল কমিটি, যা নিয়ে আলোচনা চলছে বিশ্বজুড়ে।

সূত্র : বাসস ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 9 26 11 222

এলজিইডিতে আইইউটি’র শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রিলিকের দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ । মাসস স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত …

Leave a Reply

Your email address will not be published.