Home / প্রবাস / সৌদি আরবে ১৩৫ বাংলাদেশি আটক
saudi+jail+135+bd+mbd

সৌদি আরবে ১৩৫ বাংলাদেশি আটক

মাস্টারি বিডি ডটকম
প্রবাস ডেস্ক । ১৮ অক্টোবর ২০১৭ । ০৩ কার্তিক ১৪২৪

সৌদি আরবের দাম্মাম শহরে গত সোমবার থেকে আজ বুধবার পর্যন্ত তিনদিনের অভিযানে দেশটির পুলিশ ১৩৫ বাংলাদেশিকে আটক করেছে। নিয়োগদাতা ছাড়া অন্য মালিকের অধীনে কাজ করায় তাদের আটক করে বলে জানান ওই শহরে কর্মরত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ফয়সাল আহমেদ।

সংবাদমাধ্যমকে ফয়সাল আহমেদ বলেন, আটক বাংলাদেশিরা অনুমতিপত্র ছাড়াই বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহের কাজ করতেন, সৌদি শ্রম আইনে তা দণ্ডনীয় অপরাধ। আর এতে শ্রমিক ও নিয়োগকর্তার ৫০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

তিনি বলেন, আটকদের ডিপোর্টেশন জেলে পাঠানো হয়েছে। সপ্তাহখানেকের মধ্যেই তাদের দেশে পাঠিয়ে দেওয়া হতে পারে।

সৌদি আরবে নিয়োগদাতা ছাড়া ভিন্ন মালিকের কাজ করতে হলে নিয়োগদাতার লিখিত অনুমতি নেওয়ার প্রয়োজন রয়েছে বলে জানান ফয়সাল।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি বছর হজ পরবর্তী সময়ে হজে এসে অবৈধভাবে থেকে যাওয়া বিদেশিদের চিহ্নিত করতে অভিযান চালায় সৌদি সরকার। এবারও এই অভিযান শুরু হয়েছে, যা আরও এক মাসের বেশি সময় ধরে চলবে বলে।

সূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 8 2026 5666

জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ । মাসস জামায়াতে ইসলামী গত ১৬ বছর আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.