Home / প্রকৃতি / লালশির ট্রগোন নির্জনতাপ্রিয় পাখি
trogon+red+headed+bird+mbd

লালশির ট্রগোন নির্জনতাপ্রিয় পাখি

trogon+red+headed+bird+mbd-3

মাস্টারি বিডি | শাহানা তৃণা
ফিচার | ঢাকা | ২১ মে ২০১৯ | ০৭ জ্যৈষ্ঠ ১৪২৬

‘লালশির ট্রগোন’ বা রেড হেডেড ট্রগোন।
লালশির ট্রগোনের ইংরেজি নাম হচ্ছে ‘রেডহেডেড ট্রগোন’, Red-headed Trogon.। বৈজ্ঞানিক নাম ‘হারপ্যাকটেস এরিথ্রোকেফালাস’ Harpactes erythrocephalus.। গোত্রের নাম ‘ট্রগোনিদি’। বাংলায় কোনো নাম নেই। আমাদের দেশের পাখি গবেষকরা নাম দিয়েছেন ‘লালশির ট্রগোন’। নামটা জুতসই বলা যায়।

trogon+red+headed+bird+mbd-5-ok

গায়ে লাল পালকের আধিক্য। বিশেষ করে মাথা, ঘাড় ও বুক পরিষ্কার লাল। দেহের নিম্নাংশ গোলাপি এবং পিঠ ও লেজের মাঝখানে পাটকেলে পালক। ডানার ওপর সাদা-কালো রেখা। লেজটা বেশ বাহারি। দেহের তুলনায় কিছুটা বড়। লেজের নিচের পালক সাদা-কালো খাঁজকাটা। বুকের ওপর দিয়ে মালার মতো সাদা লাইন। ঠোঁট বেগুনি নীল, পা হালকা বেগুনি। স্ত্রী পাখির চেহারায় সামান্য পার্থক্য রয়েছে। মাথা, বুক, ঘাড় থেকে লেজ পর্যন্ত কমলা-পাটকেলে। ডাকে কিউ-কিউ সুরে। খায় পোকামাকড়, ফলমূল। সিলেটের গহিন জঙ্গলে ‘লালশির ট্রগোনদের বাস। ট্রগোন নির্জনতাপ্রিয়। ফলে একাই থাকে।

trogon+red+headed+bird+mbd-2

শুধু প্রজননের সময় হলে ঘর বাঁধে। গহিন অরণ্যে গাছের কোটরে দুই থেকে চারটি ডিম পাড়ে ট্রগোন। স্ত্রী-পুরুষ পালা করে ডিমে তা দেয়। ডিম ফুটতে সময় নেয় ২০-২২ দিন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.