Home / উদ্যোগ / পাগারিয়া নদীতে জোয়ারভাটা খেলে না
Pagaria+River+mbd

পাগারিয়া নদীতে জোয়ারভাটা খেলে না

মাস্টারি বিডি | বাঁধন খান
প্রতিবেদন | ঢাকা | ২১ মে ২০১৯ | ০৭ জ্যৈষ্ঠ ১৪২৬

পাগারিয়া নদী বাংলাদেশের ময়মনসিংহ জেলার ময়মনসিংহ সদর ত্রিশাল ও গফরগাঁও উপজেলার একটি নদী। এটি পাগারিয়া-শিলা নদী নামেও পরিচিত। নদীটির দৈর্ঘ্য প্রায় ৯৫ কিলোমিটার, গড় প্রস্থ ৪১ মিটার। নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা “পাউবো” কর্তৃক পাগারিয়া-শিলা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-কেন্দ্রীয় অঞ্চলের নদী নং ৩৩।

Pagaria+River+mbd-2

নদীটি ময়মনসিংহ সদর এলাকায় প্রবহমান সুতিয়া নদী থেকে উৎপত্তি লাভ করে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিগাইর ইউনিয়নের ত্রিমোহনী পর্যন্ত প্রবাহিত হয়ে পুনরায় সুতিয়া নদীতে পতিত হয়েছে। এই নদীটি বারোমাসি প্রকৃতির নয়। বর্ষাকালে পানি প্রবাহ বেড়ে যায়, নদীটি বর্ষার পানিতে প্লাবিত হয়। শুষ্ক মৌসুমে স্থানীয় লোকেরা নদীতে আড়াআড়িভাবে মাটির বাঁধ দিয়ে পানি আটকে রাখে এবং সেই পানি সেচের কাজে ব্যবহার করে। এখন লোকজন কর্তৃক নদীর পাড় ভরাট করায় এর প্রশস্ততা দিন দিন কমে আসছে। এছাড়া পলির প্রভাবে এর তলদেশ ভরাট হওয়ায় অতীতের তুলনায় পানির প্রবহমানতাও হ্রাস পাচ্ছে। এই নদীতে জোয়ারভাটা খেলে না।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.