মাস্টারি বিডি
ঢাকা । ১৪ আগস্ট ২০১৮ । ৩০ শ্রাবণ ১৪২৫
‘ক্যাপ্টেন খান’ ছবির পোস্টার বেরিয়েছে। আর পোস্টারটি নিয়ে এরইমধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে শাকিব ভক্তদের।

ছবিতে দেখা যাচ্ছে, অদ্ভুতুড়ে গোঁফওয়ালা ৪ জন নারীর সঙ্গে বসে আছেন শাকিব খান। তার গায়ে কমলা রঙের গেঞ্জির সঙ্গে পরা বোতাম খোলা হলুদ শার্ট। গলায় লাল-কালো রঙের রুমাল প্যাঁচানো, পরনে কালো রঙের হাফপ্যান্ট। সেই সঙ্গে মিলিয়ে পায়ে কালো রঙের জুতা। চোখে রোদচশমা। সবমিলিয়ে রঙেঢঙে রঙিন এক অন্যরকম শাকিব খান।
তবে ব্যাপার হচ্ছে- এই পোস্টার দেখে কিন্তু দর্শকরা ঠিক বুঝতে পারছেন না ‘ক্যাপ্টেন খান’ ছবিতে কীভাবে বা কী রূপে দেখা যাবে শাকিবকে। আর সে জন্য অপেক্ষা করতে হবে আরো কয়েকটা দিন। ছবিটি এবারের ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা রয়েছে।

‘ক্যাপ্টেন খান’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। তবে প্রকাশিত পোস্টারে কোথাও বুবলীকে খুঁজে পাওয়া যায়নি।
ছবিটিতে আরো অভিনয় করেছেন সম্রাট, মিশা সওদাগর, বড়দা মিঠু, ডন, শিবা শানু, অমিত হাসান।
‘ক্যাপ্টেন খান’ প্রযোজনা করেছে শাপলা মিডিয়া ।
সূত্র : ইত্তেফাক
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম