মাস্টারি বিডি
ঢাকা । ১৪ আগস্ট ২০১৮ । ৩০ শ্রাবণ ১৪২৫
মোবাইল ফোনের নতুন কলরেট নির্ধারণ করেছে সরকার। এতে মোবাইল অপারেটরগুলো ৪৫ পয়সার নিচে কোনও কলরেট নির্ধারণ করতে পারবে না। আর কলরেট সর্বোচ্চ ২ টাকা পর্যন্ত হতে পারবে।

সোমবার (১৩ আগস্ট) রাত ১২ টা থেকেই এই কল রেট চালু হলো।
টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির দেয়া নির্দেশনা সব মোবাইল ফোন অপারেটরকে জানিয়ে দেয়া হয়েছে।
বর্তমানে বিটিআরসির নির্ধারিত সর্বনিম্ন অন-নেট প্রতিমিনিট ২৫ পয়সা এবং অফ-নেটে ৬০ পয়সা আর সর্বোচ্চ সীমা ২ টাকা চালু রয়েছে। তবে এখন মোবাইল ফোনে কথা বলার ক্ষেত্রে অফনেট ও অননেট সুবিধা থাকছে না।
বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক বলেন, এখন থেকে আর মোবাইলে অফ নেট ও অন নেট থাকছে না। কলরেটের নতুন সীমা সর্বনিম্ন ৪৫ পয়সা। আর সর্বোচ্চ সীমা ২ টাকা।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম