Home / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি হামিদ
hamidtrumpmbd

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি হামিদ

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১০ নভেম্বর ২০১৬ । ২৬ কার্তিক ১৪২৩

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতি আশা করেন, ট্রাম্পের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র শান্তি ও অগ্রগতির পথে এগিয়ে যাবে।

ট্রাম্পের শাসনামলে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলেও আশা করে রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, এক অভিনন্দন বার্তায় আবদুল হামিদ বাংলাদেশের জনগণের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানান।

কোনো রাজনৈতিক দায়িত্বের অভিজ্ঞতা না থাকা ট্রাম্প মঙ্গলবারের নির্বাচনে হারিয়েছেন সাবেক ফার্স্টলেডি ও যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে।

এই ভোটযু্দ্ধে বিশ্বের তাবৎ মিডিয়াকে তাক লাগিয়ে অভাবনীয় বিজয় অর্জন করে হোয়াইট হাউজে যাওয়া নিশ্চিত করলেন রাজনীতিতে এ্যামেচার ধনকুবের ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে ইলেকটোরাল কলেজের ৫৩৮টি ভোটের মধ‌্যে সর্বশেষ প্রাপ্ত ফলে ট্রাম্প জিতে নিয়েছেন ২৯০ ভোট। আর ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি পেয়েছেন ২১৮ ভোট।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.