Home / জাতীয় / মধুমেলা সফল করার লক্ষ্যে প্রস্তুতি
madhusudon+poet+mbd

মধুমেলা সফল করার লক্ষ্যে প্রস্তুতি

মাস্টারি বিডি ডটকম
যশোর । ১৮ জানুয়ারি ২০১৭ । ০৫ মাঘ ১৪২৩

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘মধু মেলা’ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলার কেশবপুর উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর।

সভায় ২১ জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী মধুমেলা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করার বিষয়ে গুরুত্ব দেয়া হয়।

সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে এই মধু মেলা করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়। কোন রকম কু-রুচিপূর্ণ নাচ-গান বা অশ্লীল কিছুই না থাকে, সেদিকে লক্ষ্য রাখার জন্য প্রস্তুতি সভা থেকে মেলা সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়।

পুলিশ সুপার আনিসুর রহমান, কেশবপুর উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ রায়হান কবীরসহ জনপ্রতিনিধি,সাংবাদিক ও উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২১ জানুয়ারি বিকেলে মাইকেল মধুসূদন ইনস্টিটিউট মাঠে এই মেলা উদ্বোধন করবেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।

মেলা মঞ্চে প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা এবং পরিবেশিত হবে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও নাটক। এছাড়াও মেলায় থাকবে যাত্রা পুতুল নাচ, সার্কাস ও যাদু প্রদর্শনী।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.