Home / আন্তর্জাতিক / ভারতের চলচ্চিত্র উৎসবে বিশেষ দূত অপু
apu+biswas+actress+mbd-6

ভারতের চলচ্চিত্র উৎসবে বিশেষ দূত অপু

মাস্টারি বিডি । বাঁধন
বিনোদন প্রতিবেদন । ২৮ নভেম্বর ২০১৮ । ১৪ অগ্রহায়ণ ১৪২৫

‘তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব ২০১৮’ যোগ দিচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনদিন ব্যাপী ভারতের হায়দ্রাবাদে অনুষ্ঠিত এই চলচ্চিত্র উৎসবে কলকাতার বাংলা চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে।

এ উৎসবের বিশেষ দূত হিসেবে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নির্বাচিত করা হয়েছে। এছাড়া তাকে বিশেষ সম্মাননাও দেয়া হবে।

apu+biswas+actress+mbd-5

হায়দ্রাবাদ বাঙালি সমিতি আয়োজিত ‘তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব ২০১৮’ শুরু হবে আগামী ৭ ডিসেম্বর। চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। উৎসবে অপু বিশ্বাস অংশ নেবেন ৭ ও ৮ ডিসেম্বর।

apu+mbd-4

অপু বিশ্বাস বলেন, ‘উৎসব আয়োজকদের পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। তারা আমাকে উৎসবের জন্য বাংলাদেশের দূত হিসেবে নির্বাচিত করেছে। শুধু তাই নয়, ক্যারিয়ারে সর্বাধিক ছবির নায়িকা হওয়ার স্বীকৃতিস্বরূপ তারা আমাকে বিশেষ সম্মাননা দেওয়ার কথাও বলেছেন। তাদের এই সম্মানে আমি সত্যি আনন্দিত।’

apu+mbd-3

জানা গেছে, উৎসবে বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছে আকরাম খানের ‘খাঁচা’ চলচ্চিত্রটি। ছবির অভিনেত্রী হিসেবে এ আয়োজনে জয়া আহসানও যাবেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

22 7 2026 1

সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান কত?

বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ | মাসস বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় গত বছরের …

Leave a Reply

Your email address will not be published.