Home / ফটো গ্যালারি / সাব্বির জামানের কণ্ঠে মাস্টারি
46817714_187811582163489_3822446238318460928_n

সাব্বির জামানের কণ্ঠে মাস্টারি

মাস্টারি বিডি । শিমুল আহসান
বিনোদন প্রতিবেদন । ২৮ নভেম্বর ২০১৮ । ১৪ অগ্রহায়ণ ১৪২৫

‘দেশকে ডাকি মা’ দিয়েই হেড মাস্টার ভয়েস (HM Voice)-এর জন্য প্রথম গানটি গেয়েছিলেন ক্লোজ আপ তারকা এবং বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সাব্বির জামান। তারপর একে একে ছয়টি মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন তিনি। হেড মাস্টার ভয়েস-এর জন্য তিনি যেমন গেয়েছেন দেশের গান তেমনি গেয়েছেন আধুনিক, ফোক কিংবা সৃষ্টি প্রকৃতির গান। যখন যে ধারার গানে কণ্ঠ দিয়েছেন সেই ধারার গানেই শ্রোতানন্দিত হয়েছেন।

sa+mbd-2

‘এমন জন্ম’ শিরোনামের দেশের গানটির বাণীর সঙ্গে সাব্বিরের দরদমাখা সুরে ছন্দময় গীতিময়তার সৃষ্টি হয়েছে।
বাঙালির হাজার বছরের সমৃদ্ধ সংস্কৃতি কৃষ্টি ও ঐতিহ্যকে ধারণ করে নির্মিত হয়েছে সৃষ্টি প্রকৃতির গান ‘একদিনের বাঙালি হইও না’। সাব্বির এ গানের পরিবেশনায় নিরেট বাঙালিয়ানার আবহ সৃষ্টিতে সফলতার পরিচয় দিয়েছেন।
সংবেদনশীল কণ্ঠের অধিকারী সাব্বির ‘বাবাকে নিয়ে লেখা গানটির সুরের সঙ্গে শ্রোতা সাধারণকে এমনভাবে একাত্ম করেছেন যে গানটি শোনার পর তাদের চোখ অশ্রুসজল হযে ওঠে।

গান ধারণের এক অন্তরঙ্গ মুহূর্তে শিল্পী এবং প্রতিবেদক
গান ধারণের এক অন্তরঙ্গ মুহূর্তে শিল্পী এবং প্রতিবেদক

সাব্বিরের গাওয়া HM Voice-এর ‘বন্ধু’ শিরোনামের আধুনিক মিষ্টি প্রেমের গানটি বাংলা আধুনিক গানের ভাণ্ডারে এক সমৃদ্ধ সংযোজন।
HM Voice-এর জন্য সাব্বির অতি সম্প্রতি কণ্ঠ দিয়েছেন ‘খাঁচা’ শীর্ষক একটি ফোক গানে। গানটির প্রস্তুতির কাজ চলছে। গানটি নির্মাণের সঙ্গে যুক্ত থাকায় প্রথম থেকেই আমার মনে হয়েছে সাব্বির ফোক ধারার গানেও লিড দেওয়ার শক্তি রাখেন।

গানগুলোর কথা লিখেছেন কবি শেখ নজরুল এবং হৃদয়গ্রাহী সুর করেছেন শোয়েব শিবলী।
HM Voice ইউটিউব চ্যানেলে সাব্বিরের এ গানগুলো পাওয়া যাবে।

sab+mbd-ok-2

প্রসঙ্গত, সাব্বির চট্টগ্রামের সন্তান। কর্ণফুলী বিধৌত বাতাস তার সঙ্গীতপ্রিয় মনকে নাড়া দেয় সারাক্ষণ। তাই তিনি সুরের সাথে এমনভাবে মিলেমিশে থাকতে পারেন। সাব্বিরের গানের বিস্তৃত পরিমণ্ডল এই ছোট্ট পরিসরে বর্ণনা করা সম্ভব নয়। তবুও HM Voice‘র জন্য তার প্রাণীত সাড়া আমাদেরকে ঋণী করে সারাক্ষণ তাই তাকে নিয়ে এই ক্ষুদ্র আয়োজন। ভালো থাকুন প্রিয় শিল্পী। গানে থাকুন- সুরে থাকুন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

17 8

এপ্রিল-মার্চ হচ্ছে দেশের অর্থবছর

 ১৭ আগস্ট ২০২৬ বর্ষাকালে উন্নয়নকাজের ভোগান্তি ও কাজের মান নিয়ে প্রশ্ন এড়াতে দেশের অর্থবছরের সময়কাল …

Leave a Reply

Your email address will not be published.