Home / আন্তর্জাতিক / ভারতে ক্রিসমাস বন্ধের চেষ্টা করছেন হিন্দু উগ্রবাদীরা : টেলিগ্রাফের প্রতিবেদন
2541

ভারতে ক্রিসমাস বন্ধের চেষ্টা করছেন হিন্দু উগ্রবাদীরা : টেলিগ্রাফের প্রতিবেদন

ঢাকা,  শুক্রবার ২৬ ডিসেম্বর ২০২৫ মাসস

ভারতে বড়দিন উদযাপন বন্ধের চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, দেশটিতে খ্রিস্টান সম্প্রদায়কে লক্ষ্য করে হামলার ঘটনা নাটকীয়ভাবে বেড়ে যেতে পারে। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এদিকে টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, গির্জাগুলোতে ভক্তদের উপস্থিতি ও শুভেচ্ছাবার্তা আদান-প্রদান চললেও  ভারতে এবারের আনন্দের চেয়ে বেশি আতঙ্ক নিয়ে বড়দিন উদযাপন হচ্ছে।ৃ

টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে আরো বলা হয়েছে, দেশজুড়ে খ্রিস্টানদের সমাবেশ ও বড়দিনের সাজসজ্জাকে লক্ষ্য করে হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং নানা ধরনের বাধা দেওয়ার অসংখ্য অভিযোগ সামনে এসেছে। এসব হামলা প্রসঙ্গে বিভিন্ন রাজ্যে সক্রিয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-সংশ্লিষ্ট এবং ডানপন্থী হিন্দু গোষ্ঠীগুলোর যোগসূত্র রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও কেরালা—এই রাজ্যগুলোতে এ ধরনের ঘটনার খবর বেশি পাওয়া গেছে।দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, খ্রিস্টান সম্প্রদায়ের অভিযোগ, বড়দিন উপলক্ষে গির্জায় প্রার্থনা, সমাবেশ ও উৎসবের প্রস্তুতিতে বাধা দেওয়া হচ্ছে এবং অনেক জায়গায় সাজসজ্জা ভেঙে ফেলা হয়েছে।
মানবাধিকার সংগঠনগুলো বলছে, এ ধরনের ঘটনায় গভীর উদ্বেগ তৈরি হয়েছে এবং পরিস্থিতি সামাল দিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 2026 999

কাজের মান নিশ্চিত করতে ঠিকাদারের হেনস্তার শিকার এলজিইডির প্রকৌশলী

ঢাকা, মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ মাসস ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি সড়কের নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তোলায় স্থানীয় সরকার …