Home / জাতীয় / ভাঙ্গায় বেগম জেবুন্নেছা স্কলার পদক প্রদান আগামীকাল
kazimahbubullahmbd

ভাঙ্গায় বেগম জেবুন্নেছা স্কলার পদক প্রদান আগামীকাল

মাস্টারি বিডি ডটকম
ফরিদপুর । ০৩ নভেম্বর ২০১৬ । ১৯ কার্তিক ১৪২৩

জেলার ভাঙ্গা উপজেলা সদরের সরকারি কাজী মাহবুবউল্লাহ কলেজ (কেএম কলেজে)সহ জনকল্যাণমূলক বেশ কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কাজী মাহবুবউল্লাহর ৭ম মৃত্যুবার্ষিকী আগামী ৫ নভেম্বর, শনিবার।

এ উপলক্ষে আগামীকাল (৪ নভেম্বর) শুক্রবার বিকাল ৩ টায় ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ে বেগম জেবুন্নেছা ও কাজী মাহবুবউল্লাহ জনকল্যাণ ট্রাস্ট কৃতী ছাত্রছাত্রীদের মধ্যে বেগম জেবুন্নেছা স্কলার পদক বিতরণ অনুষ্ঠান ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

এছাড়া (৫ নভেম্বর) শনিবার বাদ আসর ভাঙ্গার কাউলিবেড়ার কাজী ওয়ালিউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

৪ নভেম্বর (শুক্রবার) ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেগম নিলুফার জাফরউল্লাহ এমপি (সংরক্ষিত আসন)।

বেগম জেবুন্নেছা ও কাজী মাহবুবউল্লাহ জনকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান বেগম জোবায়দা মাহবুব লতিফের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া।

প্রসঙ্গত, কাজী মাহবুবউল্লাহ আওয়ামী লীগ-এর প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ’র বাবা।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.