Home / ফটো গ্যালারি / বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করে মধুচন্দ্রিমার জন্য উড়লো নেহা ধুপিয়া
Neha+dhupia+mbd-3

বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করে মধুচন্দ্রিমার জন্য উড়লো নেহা ধুপিয়া

…নেহা লিখেছেন, ‘এটা আমার জীবনের সেরা সিদ্ধান্ত। আমি আজ আমার বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করেছি। হ্যালো দেয়ার, হাজব্যান্ড!’ আর অঙ্গদ বেদি টুইটারে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘বেস্ট ফ্রেন্ড এখন বউ। হ্যালো মিসেস বেদি!’…

Neha+dhupia+mbd-8

মাস্টারি বিডি ডটকম । শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক । ১১ মে ২০১৮ । ২৮ বৈশাখ ১৪২৪

মুম্বাইয়ে গুরুদুয়ারায় বেস্ট ফ্রেন্ড অঙ্গদের সঙ্গে যখন নেহা সাতপাক ঘুরলেন, তখন তাঁদের পাশে ছিলেন স্রেফ পরিবারের খুব ঘনিষ্ঠ সদস্য আর কজন বন্ধু।

বিয়ে : অঙ্গদ বেদি ও নেহা ধুপিয়া
বিয়ে : অঙ্গদ বেদি ও নেহা ধুপিয়া

সোনাম কাপুর আর আনন্দ আহুজার বিয়ের রেশ কাটতে না কাটতেই অর্থাৎ বলিউডের সবাই যখন ব্যস্ত সোনম কাপুরের বিয়ে নিয়ে, বলিউডে আবারও বাজল বিয়ের সানাই। অনেকটা গোপনেই বিয়ে সারলেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া।

বিয়ে : অঙ্গদ বেদি ও নেহা ধুপিয়া
বিয়ে : অঙ্গদ বেদি ও নেহা ধুপিয়া

বলা যায় প্রচারমাধ্যমের চোখ ফাঁকি দিয়ে চুপি চুপি বিয়ে করলেন বলিউড তারকা মিস ইন্ডিয়া খ্যাত নেহা ধুপিয়া। বর অঙ্গদ বেদি ক্রিকেটার বিষেণ সিং বেদির ছেলে।

বৃহস্পতিবার সকালে পরিণয় বন্ধনে আবদ্ধ হন তাঁরা, আর রাতেই তাঁরা মধুচন্দ্রিমার জন্য উড়াল দেন যুক্তরাষ্ট্রে। এ সময় মুম্বাই বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরাও পড়েন এ নবদম্পতি।

বিয়ে : অঙ্গদ বেদি ও নেহা ধুপিয়া
বিয়ে : অঙ্গদ বেদি ও নেহা ধুপিয়া

সূত্র থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে ফিরেই নেহা ও অঙ্গদ বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে তাঁদের বন্ধু, আত্মীয়স্বজন আর বড় ও ছোটপর্দার তারকাদের।

মিস ইন্ডিয়া নেহা ধুপিয়া
মিস ইন্ডিয়া নেহা ধুপিয়া

নেহা ধুপিয়া আর অঙ্গদ বেদির বিয়ের ছবি প্রথম প্রকাশ করেন পরিচালক করণ জোহর। নেহা নিজেও ইনস্টাগ্রামে তাঁর বিয়ের ছবি শেয়ার করেন। সেখানে নেহা লিখেছেন, ‘এটা আমার জীবনের সেরা সিদ্ধান্ত। আমি আজ আমার বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করেছি। হ্যালো দেয়ার, হাজব্যান্ড!’ আর অঙ্গদ বেদি টুইটারে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘বেস্ট ফ্রেন্ড এখন বউ। হ্যালো মিসেস বেদি!’ এরপর তাঁদের বিয়ের খবর সংবাদমাধ্যমগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে।

বিমানবন্দরে নেহা ও অঙ্গদ
বিমানবন্দরে নেহা ও অঙ্গদ

এদিকে নেহার বিয়ের ছবি দেখে অনেকেই বিস্মিত হয়েছেন। অনেকেরই প্রশ্ন, কোনো ধরনের খবর না দিয়ে কীভাবে নেহা বিয়েটা সেরে ফেললেন?

নেহা আর অঙ্গদ বেদির বন্ধুত্ব অনেক দিনের। এই বন্ধুত্ব থেকেই একসময় সম্পর্কের সূত্রপাত এবং এবার বিয়ের সিদ্ধান্ত।

বিয়ে : অঙ্গদ বেদি ও নেহা ধুপিয়া
বিয়ে : অঙ্গদ বেদি ও নেহা ধুপিয়া

বলিউডের অন্যতম জনপ্রিয় মডেল ও অভিনয়শিল্পী নেহা ধুপিয়া টিভির একটি জনপ্রিয় টক শো পরিচালনা করছেন। পাশাপাশি একটি রিয়েলিটি শো করছেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 2026 9090003

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) তীব্র সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি …

Leave a Reply

Your email address will not be published.