Home / আন্তর্জাতিক / বেতিসকে উড়িয়ে বার্সার রোমাঞ্চকর জয়
3869762-78628168-2560-1440

বেতিসকে উড়িয়ে বার্সার রোমাঞ্চকর জয়

মাস্টারি সংবাদ | শান্তা ইসলাম।
খেলা । ২২শে জানুয়ারি ২০২৪ | ৯ই মাঘ ১৪৩০

রোববার রাতে রেয়াল বেতিসের মাঠে ৬ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে জয়ের নায়ক ফেররান তরেসের হ্যাটট্রিকে লিগ ম্যাচটি ৪-২ ব্যবধানে জিতে যায় বার্সেলোনা।

FwJw8KHWcAEPw7p

দারুণ পারফরম্যান্সে দুই গোলে এগিয়ে যায় বার্সেলোনা। এরপর দ্রুতই পাল্টে যায় চিত্র। তিন মিনিটের মধ্যে দুবার তাদের জালে বল পাঠিয়ে ম্যাচ জমিয়ে তোলেন ইসকো। কাতালান দলটির সামনে জাগে পয়েন্ট হারানোর শঙ্কা। তবে শেষ সময়ের দুই গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে লা লিগার শিরোপাধারীরা।

তরেসের জোড়া গোলের পর দ্বিতীয়ার্ধে দুই গোল শোধ করেন ইসকো। ৯০তম মিনিটে জোয়াও ফেলিক্স বার্সেলোনাকে ফের এগিয়ে নেওয়ার পর হ্যাটট্রিক করেন তরেস।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

31 8 2026 00

প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ । মাসস ঢাকা মহানগরীর পরিবেশ উন্নয়নে স্বল্প, মধ্য …