Home / আন্তর্জাতিক / বিহারে ‘সুপার থার্টি’ করমুক্ত!
super30+mbd-3

বিহারে ‘সুপার থার্টি’ করমুক্ত!

মাস্টারি বিডি | বাঁধন খান
বিনোদন | ঢাকা | ১৭ জুলাই ২০১৯ | ০২ শ্রাবণ ১৪২৬

ভারতের বিহারে হৃত্বিক রোশনের সদ্য মুক্তি পাওয়া ছবি ‘সুপার থার্টি’ করমুক্ত হলো। ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা হৃত্বিক রোশন।

বিহারের পাটনার গণিতজ্ঞ আনন্দ কুমারের জীবন কাহিনীর ওপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে ‘সুপার থার্টি’ চলচ্চিত্রটি। সমাজের নিচুতলার ছেলেমেয়েদের ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রস্তুত করেন আনন্দ।

super30+mbd-5

শুক্রবার (১২ জুলাই) মুক্তি পেয়েছে ‘সুপার থার্টি’। ওইদিনই বিহারের সহকারী মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী সপরিবারে ছবিটি দেখতে গিয়েছিলেন। ছবির প্রশংসাও করেন তিনি। সিনেমা শেষে মন্ত্রীর কাছে সাংবাদিকরা জানতে চান পাটনাবাসী গণিত শিক্ষকের বায়োপিককে বিহারে করমুক্ত করা হবে কিনা? তখন তিনি জানিয়েছিলেন বিষয়টি ভেবে দেখবেন। আর তার ঠিক পরদিনই সুশীল কুমার এই ঘোষণা দেন।

super30+mbd-4

সরকারের এই সিদ্ধান্তে অভিভূত ছবির মূল কাণ্ডারী আনন্দ কুমার। তার মতে এর ফলে আরো বেশি সংখ্যক মানুষ ছবিটি দেখার সুযোগ পাবেন। টুইট বার্তায় মন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। আনন্দ কুমার লিখেছেন, মুখ্যমন্ত্রী নীতিশ কুমারজি ও সহকারী মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদীজিকে অশেষ ধন্যবাদ ‘সুপার থার্টি’কে করমুক্ত করার জন্য। অনেক মানুষ এবার ছবিটি দেখার সুযোগ পাবেন।

super30+mbd-2

এমনকি অভিনেতা হৃত্বিকও সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। গ্ল্যামারাস অবতার ছেড়ে আনন্দের চেহারার ছাঁচে নিজেকে প্রস্তুত করেছেন হৃত্বিক। গলার স্বরও বদলে ফেলেছেন।
আনন্দ কুমারের চরিত্রে হৃত্বিকের অভিনয় বেশ ভালো হয়েছে। পাশাপাশি মৃণাল ঠাকুর, পঙ্কজ ত্রিপাঠীসহ অন্য অভিনেতারাও নজর কেড়েছেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.