Home / ফটো গ্যালারি / ‘ভালোবাসার রাজকন্যা’
bhalobashar+rajkonna+mbd

‘ভালোবাসার রাজকন্যা’

মাস্টারি বিডি | শাহানা তৃণা
চলচ্চিত্র | ঢাকা | ১৭ জুলাই ২০১৯ | ০২ শ্রাবণ ১৪২৬

চলচ্চিত্রের নাম ‘ভালোবাসার রাজকন্যা’। ঈদুল আযহায় দেশের বড় পর্দা ও টেলিভিশনে একযোগে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে চলচ্চিত্রটির। এমনকি ছবিটি ঈদের দিন বেলা আড়াইটায় চ্যানেল আইয়ের পর্দায় দেখানো হবে।

নেপাল ও বাংলাদেশের মনোরম লোকেশনে পুরো ছবিটি চিত্রায়িত হয়েছে। লেখক ও নির্মাতা রাজু আলীমের প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসার রাজকন্যা’।
এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘ভালোবাসার রাজকন্যা’ চলচ্চিত্রে কাহিনীর বাঁকে বাঁকে রয়েছে টুইস্ট। ছবির গল্পে নতুনত্ব আছে। আশা করছি দর্শকদের কাছে ছবিটি গ্রহণযোগ্যতা পাবে।

bhalobashar+rajkonna+mbd-2

ছবিটির কাহিনীসংক্ষেপ এরকম, নায়িকা মৌসুমী পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকতে চায় না। কারণ সে তার বড়লোক মায়ের কাছ থেকে অনেক দুঃখ পেয়েছে। তার মা সুন্দরী ও আধুনিকা এবং বড় ব্যবসায়ী। স্বামী মারা গেছেন অনেক আগে।

bhalobashar+rajkonna+mbd-3তারপর আবেগের বশবর্তী হয়ে ভালোবেসে ফেলেন তারই একমাত্র কন্যার শিক্ষক বিশ্ববিদ্যালয়ের সুদর্শন তরুণ শিক্ষককে। মেয়েটার সঙ্গে শিক্ষকের একটা বন্ধুত্ব ছিল। বিষয়টি মেনে নিতে পারে না মেয়ে মৌসুমী হামিদ। সেজন্য পাহাড় থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করার জন্য সুদূর নির্জন নেপালে যায় মৌসুমী। ওদিকে বনজ ওষুধ কোম্পানিতে চাকরি করা শিপন কাজ উপলক্ষে তখন নেপালে অবস্থান করছেন। পাহাড় থেকে ঝাঁপ দেয়ার আগে মৌসুমীকে বাধা দেয় শিপন। ঘটনা মোড় নেয় অন্যদিকে।

জনপ্রিয় নির্মাতা ও চিত্রনাট্যকার অরুণ চৌধুরীর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে ‘ভালোবাসার রাজকন্যা’ চলচ্চিত্রে অভিনয় করছেন মৌসুমী হামিদ, শিপন মিত্র, আবিদ রেহান, ফারজানা চুমকি, কাজী রাজু ও মিলি বাশার প্রমুখ।

এ ছবিতে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে রেজওয়ানা চৌধুরী বন্যা এবং ফেরদৌস আরা’র প্লেব্যাক।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.