Home / প্রচ্ছদ / বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত
wold+mental+health+day+mbd-2

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১১ অক্টোবর ২০১৭ । ২৬ আশ্বিন ১৪২৪

সারা বিশ্বের মতো বাংলাদেশেও মঙ্গলবার (১০ অক্টোবর) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।

বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও স্বাস্থ্যসেবামূলক সংগঠন দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, সেমিনার, সংবাদ সম্মেলনসহ সচেতনামূলক কর্মসূচি পালনের মধ্য দিয়ে দিবসটি পালন করে।

এবারের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য বিষয় ‘কর্মস্থলে মানসিক স্বাস্থ্য’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে কুসংস্কার দূর করে তৃণমূল পর্যায়ে জনগণের মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে অধিকতর দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান।

সকলের সম্মিলিত প্রচেষ্টায় সরকারি ও বেসরকারি প্রতিটি কর্মস্থল মানসিক স্বাস্থ্যবান্ধব হয়ে উঠবে এবং দেশের প্রতিটি জনগণ সুস্থ শরীর ও সুস্থ মন নিয়ে দেশের অগ্রগতিতে ভূমিকা রাখবেন বলে প্রধানমন্ত্রী তাঁর বাণীতে আশাবাদ ব্যক্ত করেন।

wold+mental+health+day+mbdঢাকা আহসানিয়া মিশন নারী মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে তারা বিগত এক বছরে তাদের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নেয়া ৯৫ জনের উপর পরিচালিত একটি জরিপের ফলাফল প্রকাশ করে। কি কারণে নারী, শিশুসহ বিভিন্ন বয়সীরা মাদকাসক্ত হয়ে পড়ে, তারা কি ধরনের মাদক গ্রহণ করে, মাদকাসক্তির বিভিন্ন প্রভাব জরিপে উঠে এসেছে। মাদকাসক্তি রোধে সামাজিক ও পারিবারিকভাবে সচেতনতার উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতর এবং এডুকেশনাল ও কাউন্সেলিং সাইকোলজি বিভাগের যৌথ উদ্যোগে মঙ্গলবার ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে দিনব্যাপী একটি স্টলের উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্টলের উদ্বোধন করেন। এসময় জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হকসহ বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, প্রতিটি মানুষেরই কোন না কোনভাবে মানসিক থেরাপি প্রয়োজন। কোন মানুুষকে যেন সমাজ থেকে বিচ্ছিন্নভাবে অন্য কোন মানুষ হিসেবে গ্রহণ না করি। তিনি বলেন, শারীরিক ও মানসিক দু’ধরনের সুস্থতাই সকলের কাম্য।

মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিক্যাল কলেজসহ বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসাসেবা কেন্দ্র র‌্যালীসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ সিনেট ভবনে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

15 8 1

একসময় সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে: বিদ্যুৎমন্ত্রী

নিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ । মাসস বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল …

Leave a Reply

Your email address will not be published.