মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১১ অক্টোবর ২০১৭ । ২৬ আশ্বিন ১৪২৪
বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের ১ লাখ ৮ হাজার ৮৩২ জন নাগরিকের বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন সম্পন্ন করা হয়েছে।
এ পর্যন্ত কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৫টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে এই নিবন্ধন করা হয়।
মঙ্গলবার কুতুপালং ক্যাম্পে ১ হাজার ৪ শ ৯৭ জন পুরুষ, ৬ শ ২৬ জন নারী মিলে ২ হাজার ১ শ ২৩ জন, নোয়াপাড়া ক্যাম্পে ৮ শ ৫৮ জন পুরুষ, ১ হাজার ১ শ ৬৫ জন নারী মিলে ২ হাজার ২৩ জন, থাইংখালী ক্যাম্পে ১ হাজার ৪ শ ৮৬ জন পুরুষ, ৮ শ ৫০ জন নারী মিলে ২ হাজার ৩ শ ৩৬ জন, বালুখালী ক্যাম্পে ১ হাজার ২ শ ৯২ জন পুরুষ, ৩ শ ২৭ জন নারী মিলে ১ হাজার ৬ শ ১৯ জন, লেদা ক্যাম্পে ১ হাজার ২ শ ৭৫ জন পুরুষ, ১ হাজার ৯৯ জন নারী মিলে ২ হাজার ৩ শ ৭৪ জন এবং পুরো দিনে ৫টি কেন্দ্রে মোট ১০ হাজার ৪ শ ৭৫ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে।

পাসপোর্ট অধিদপ্তর এ নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে।
এ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ১ লাখ ৮ হাজার ৮ শ ৩২ জনের নিবন্ধন করা হয়েছে।
নিবন্ধন কাজ দ্রুত সম্পন্ন করার জন্য জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। -সংগৃহীত
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম